পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় সেনাবাহিনী সরকারকে সহযোগিতা করছে
জেনারেল মো. মাইনুর রহমান বলেছেন, পার্বত্যাঞ্চলের মানুষ শান্তিপ্রিয় আর সরকারও পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় সরকারকে সহযোগিতা করছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন লক্ষ্মীছড়ি সেনা জোনের দায়িত্বপূর্ণ এলাকা ভূজপুর ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের অংশ হিসেবে ৫ শতাধিক পরিবারের মাঝে আর্থিক সহায়তা, ডেউটিন, সেলাই মেশিন, সার-বীজ বিতরণসহ ৮০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণকালে এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি আরো বলেন, আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশের যে কোনো দুর্যোগ মোকাবেলা করা সম্ভব হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম ও লক্ষ্মীছড়ি জোনের অধিনায়ক লে. কর্নেল তাজুল ইসলামসহ পদস্থ সামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন