দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানাবেন আইনমন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে লইছকা বিলে ট্রলারডুবি ঘটনা তদন্তে যারা দোষী প্রমাণিত হবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাবেন। শনিবার (২৮ আগস্ট) আইন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদের লইছকা বিলে ট্রলারডুবিতে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
ট্রলারডুবির ঘটনায় তদন্তে যারা দোষী প্রমাণিত হবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। এখনো যারা নিখোঁজ আছেন তাদের সন্ধানেরও আহ্বান জানান ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য আনিসুল হক।
মন্ত্রী শোকবার্তায় ট্রলারডুবিতে প্রাণ হারানো সবার বিদেহী আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান আইনমন্ত্রী।
শুক্রবার (২৭ আগস্ট) বিকেলের দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার লইছকা বিলে যাত্রাবাহী ট্রলারের সঙ্গে বালুবোঝাই ট্রলারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় নারী-শিশুসহ ২২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এদিকে, ঘটনার সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও বেশ কয়েকজনকে আসামি করে মামলা করা হয়েছে। ইতোমধ্যে পাঁচজনকে আটক করেছে পুলিশ।
এমএসএম / জামান
পুলিশের বিভিন্ন ইউনিটে ১১ কর্মকর্তার বদলি-পদায়ন
সারাদেশে কমতে পারে দিন-রাতের তাপমাত্রা
ফার্মেসির গোডাউনে সরকারি ভ্যাকসিন, ৫০ হাজার টাকা জরিমানা
শেরেবাংলা নগরে সচিবালয়, ২০২৯ সালে শুরু হবে কার্যক্রম
আগামী বছর উৎপাদিত বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না: চিফ হুইপ
দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে মঙ্গলবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী
পিএসসি থেকে দুই সদস্যের পদত্যাগ
বাংলাদেশে ৩৯০ কোটি টাকার অনুদান ঘোষণা কানাডার
আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন
ঢাকা-আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ঢামেকের জরুরি বিভাগে ভুয়া চিকিৎসক আটক
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু