ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

গোবিন্দগঞ্জের ইউএনও রাসেল মিয়াকে ডিমলায় বদলি


গোবিন্দগঞ্জ প্রতিনিধি photo গোবিন্দগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৯-২০২৪ বিকাল ৫:১৪

আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই দেশে বইছে সংস্কারের হাওয়া, যার প্রভাব পড়েছে প্রশাসনেও। চলছে ব্যাপক রদবদল ও পদায়ন। এবার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মিয়াকে নীলফামারীর ডিমলায় এবং সেই সাথে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমাকে পঞ্চগড়ের দেবীগঞ্জে বদলি করা হয়েছে।

রবিবার (২৯ সেপ্টেম্বর) রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার কাজী মোহাম্মদ অনিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, মো. রাসেল মিয়া ২০২৩ সালের ৩ সেপ্টেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইউএনও হিসাবে যোগদান করেন। এর আগে তিনি রংপুরের তারাগঞ্জে ইউএনও হিসাবে এবং রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার হিসাবে কর্মরত ছিলেন।

মো. রাসেল মিয়া ৩৪তম বিসিএস থেকে প্রশাসনে ক্যাডার হয়ে ২০১৬ সালের ১ জুন গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার পদে কর্মজীবন শুরু করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পাস করেন। তিনি গোবিন্দগঞ্জ উপজেলায় দায়িত্বপালন কালে বিতর্কের উর্দ্ধে থেকে জনবান্ধব  প্রশাসনিক কর্মকর্তা হিসাবে দক্ষতার সাথে  দায়িত্ব পালন করেছেন বলে জানা যায়। তার বদলিতে বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠানের পক্ষ থেকে তার কর্মজীবনে উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়েছে।

T.A.S / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান