গুরুদাসপুর পৌর বিএনপিতে ভাঙন, সভাপতি-সম্পাদকের বিপরীতমুখী অবস্থান
রাজনৈতিক বিরোধে বিভক্ত হয়ে পড়েছে গুরুদাসপুর পৌর বিএনপি। একে অপরের বিরুদ্ধে শৃঙ্খলা পরিপন্থী নানা অভিযোগ এনে পাল্টাপাল্টি সাংবাদিক সম্মেলনও করেছেন সভাপতি মশিউর রহমান বাবলু ও সাধারণ সম্পাদক দুলাল সরকার। এতে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন পৌর বিএনপির নেতাকর্মীরা।
দলীয় সূত্রে জানা যায়, স্বৈরাচার সরকার পতনের পর প্রাণ ফিরে পেয়েছে তৃণমূল বিএনপি। এরই মধ্যে কোন্দলে জড়িয়েছে পৌর বিএনপি। তিন বছর মেয়াদি পৌর বিএনপির কমিটি গঠন করা হয়েছিল ২০২২ সালে। ওই কমিটিতে সভাপতি মশিউর রহমান বাবলু ও সাধারণ সম্পাদক দুলাল সরকারকে মনোনীত করা হয়। অথচ এই দুই নেতাই দলের ভেতর বিভেদ সৃষ্টি করছেন। তাদের কোন্দলে বিভক্ত হচ্ছেন সাধারণ কর্মী-সমর্থকরাও।
মূলত গণমাধ্যমকর্মী আনিসুর রহমানের সিনে কমপ্লেক্স ভাংচুর, লুটপাটের অভিযোগ অস্বীকার করে মঙ্গলবার দুপুরে গুরুদাসপুর থানা শিক্ষাসংঘে আয়োজিত সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্যে সাধারণ সম্পাদক দুলাল সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন সভাপতি মশিউর রহমান বাবলু। এ সময় তার পক্ষে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম, মিজানুর রহমান, বজলুর রহমান, ছাত্রদল নেতা সেলিম শাহ, কৃষক দলের সভাপতি আব্দুল হামিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০২২ সালে চাঁচকৈড় বাজারস্ত একটি গুদামঘর আনিসুর রহমানকে ভাড়া দেন তিনি। কিন্তু সময় গড়ালেও এখন পর্যন্ত ভাড়া পরিশোধ করেননি আনিসুর রহমান। তাছাড়া ওই সিনেমা হলে অনৈতিক কার্যকলাপ চালানোর কারণে স্থানীয় লোকজন ক্ষিপ্ত হয়ে ৮ আগস্ট সন্ধ্যায় হলটিতে হামলা চালান। অথচ ওই হামলার ঘটনায় তার বিরুদ্ধে আনিসুর রহমান মামলা দায়ের করেছেন।
তিনি বলেন, পৌর মেয়র হওয়ার স্বপ্নে বিভোর হয়ে দুলাল সরকার তার বিরুদ্ধে রাজনৈতিক সংকট তৈরির অপচেষ্টা চালাচ্ছেন। অথচ বিগত সময়ে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন দুলাল সরকার। সম্প্রতি থানার ভেতরে তার সাথে অশালীন আচরণ করেন দুলাল। তাছাড়া হলের মালিক আনিসুর রহমানকে অর্থনৈতিকসহ নানাভাবে সহযোগিতা দিয়ে রাজনৈতিক এবং সামাজিকভাবে হেয় করার চেষ্টা করছেন। আওয়ামী লীগের সাথে সখ্যতাসহ আওয়ামী নেতাকর্মীদের পুনর্বাসনের অভিযোগ ও রয়েছে দুলাল সরকারের বিরুদ্ধে।
এদিকে মশিউর রহমান বাবলুর সংবাদ সম্মেলনের পরপরই দুপুর আড়াইটায় সভাপতির বিরুদ্ধে আরো একটি সংবাদ সম্মেলন ডাকেন সাধারণ সম্পাদক দুলাল সরকার। এ সময় তার পক্ষে উপস্থিত ছিলেন- পৌর বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি নাজমুল করীম নজু, যুগ্ম-সম্পাদক মিলন মাহমুদ, পৌর বিএনপি নেতা হাবিব শেখ, ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মাসুদ রানা, ছাত্রদল নেতা আব্দুল আলীম প্রমুখ।
দুলাল সরকার বক্তব্যে বলেন, গুরুদাসপুর পৌর বিএনপির সভাপতি মশিউর রহমান বাবলুর বিরুদ্ধে দলের শৃঙ্খলাভঙ্গ, আওয়ামী লীগের সাথে আঁতাত, চাঁদাবাজি, হামলা-ভাংচুর, লুটপাটসহ নানা অভিযোগ উঠেছে। তাছাড়া মদন শর্মা নামে নেশাগ্রস্ত এক আওয়ামী লীগ নেতাকে ব্যবহার করে তার বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছেন সাবেক মেয়র বাবলু। মূলত মাস দেড়েক আগে তিনি পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আগ্রহ প্রকাশ করার পর থেকেই তার জনপ্রিয়তা নষ্ট করতে নানাভাবে প্রচেষ্টা চালাচ্ছেন সভাপতি মশিউর রহমান বাবলু। এসব বিষয় তিনি দলের উচ্চপর্যায়ে অবগত করেছেন।
গুরুদাসপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজকে মুঠোফোনে বারবার ফোন করলেও তিনি ফোন না ধরায় তার বক্তব্য পাওয়া যায়নি।
T.A.S / জামান
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল
গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
হাবিবুর রহমান হাবিবের বহিষ্কার ও জেলা কমিটি পুনর্গঠনের দাবি সিরাজুল ইসলাম সরদারের
নোয়াখালীর কবিরহাটে রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার অনুষ্ঠান
রায়গঞ্জে আশ্রয়ণ প্রকল্পে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু
পিসিপি’র খাগড়াছড়িতে ১৭ সদস্যের নতুন কমিটি গঠন
ধামইরহাটে ১৪৪ ধারা ভঙ্গ করে কৃষকের সরিষা কেটে নিল প্রতিপক্ষ
জেএসএস’র গুলিতে খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্য নিহত
আদমদীঘিতে বাশেঁর বেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধ করে চলাচলে বিঘ্ন সৃষ্টি
মান্দায় রফিকুল হত্যা মামলা নিয়ে পুলিশের তেলেসমাতি
কোনাবাড়ী উলামা পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
উলিপুরে হাঙ্গার প্রজেক্টের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত