জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে দৌলতখানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ভোলার দৌলতখান উপজেলায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ আগস্ট) বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত সাত দিনব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহের এবারের প্রতিবাদ্য বিষয় ‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’।
মতবিনিময় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহফুজ হাসনাইন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার। এ সময় তিনি জেলেদের জীবনমান উন্নয়ন সরকারের বিভিন্ন কর্মকান্ড নিয়ে আলোচনা করেন।
এ সময় বক্তব্য রাখেন- দৌলতখান প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মহিন, কার্যনির্বাহী সদস্য শ ম ফারুক, প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী জামাল প্রমুখ।
সাত দিনব্যাপী মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলার পুকুরে মাছ অবমুক্তকরণ, সফল মৎস্যচাষিদের পুরস্কার প্রদান, মৎস্যচাষিদের প্রশিক্ষণ, মাছচাষিদের মাটি ও পানি পরীক্ষা করা হবে বলে জানান মৎস কর্মকর্তা।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার