রাঙ্গুনিয়া ক্লাবের আহ্বায়ক কমিটি গঠিত
চট্টগ্রামের রাঙ্গুনিয়া ক্লাবের পাঁচ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে মো. জাহাঙ্গীর আলম খোকনকে আহ্বায়ক ও মো. মহসিনকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া মোবারক ছাফা ও তমিজ উদ্দীন কুসুমকে যুগ্ম-আহ্বায়ক এবং খায়রুল আরফাত মিনাকে সদস্য করা হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে ক্লাবের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
নবনির্বাচিত এই কমিটি গত ২৪ আগস্ট থেকে দায়িত্ব নিয়েছে এবং আগামী বছরের ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত ৬ মাস দায়িত্বে থেকে নতুন কমিটি গঠন এবং ক্লাবের কার্যক্রম এগিয়ে নিবেন। এছাড়া ২৯ সেপ্টেম্বর রাতে আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। মিজানুর রহমান, এনাম খান, আজগর আলী ও মো. মামুনকেও আহ্বায়ক কমিটির সদস্য করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দেশের পরবর্তীত পরিস্থিতিতে ক্লাবের কার্যক্রম চলমান রাখতে গত ২৪ আগস্ট এক সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাহবুব ছাফা। এতে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ সাধারণ সম্পাদক ও কয়েকজন বিশিষ্ট সম্পাদকের অনুপস্থিতিতে ক্লাবের নিয়মিত মানবিক কার্যক্রম বন্ধ হয়ে যায় বলে উল্লেখ করা হয়। তাই সকল সদস্যদের মতামতের ভিত্তিতে এই কার্যকরী কমিটি বাতিলের প্রস্তাব করলে তা সর্বসম্মতিক্রমে গৃহিত হয়। পরে পাঁচ সদস্যবিশিষ্ট এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এই বিষয়ে উপজেলা সমাজসেবা কার্যালয়ে লিখিতভাবে জানানো হয়। পরবর্তীতে তা জেলা সমাজসেবা কার্যালয়ে পাঠানো হয়।
T.A.S / জামান
মোহনগঞ্জে জিনিয়াস স্কলারশিপ বৃত্তি পরীক্ষা
পঞ্চগড় সদরে প্রকল্প বাস্তবায়নে অনিয়ম, প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ দুই চেয়ারম্যানের বিরুদ্ধে
চাঁদপুরে দুই দিনে ৫৮ আসামি গ্রেপ্তার, ৩৮ কিশোর গ্যাং সদস্য আটক
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক।
চট্টগ্রামে ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন পুলিশ হেফাজতে
গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড মেরে সরাল পুলিশ
ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত