ঢাকা রবিবার, ৯ আগস্ট, ২০২৬

বিমানবন্দরে নরসিংদীর মেহেরপাড়া ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ১-১০-২০২৪ দুপুর ১২:৩

নরসিংদীর মাধবদী থানার মেহেরপাড়ার সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুব হত্যা মামলার আসামি মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আজহার অমিত প্রান্তকে দেশত্যাগের সময় গ্রেপ্তার করেছে বিমানবন্দর পুলিশ। তার বিরুদ্ধে একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহবুবুল হাসান হত্যা ছাড়াও মাধবদী থানায় আরেকটি হত্যা মামলা রয়েছে।

বিষয়টি মঙ্গলবার (১ অক্টোবর) সকালে নিশ্চিত করে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন বলেন, সোমবার দুপুরে দেশত্যাগ করার সময় আজহার অমিত প্রান্তকে আটক করেছে শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ। পরে মাধবদী থানায় অবগত করলে থানা পুলিশ বিমানবন্দরে যায়। পরে আইনি প্রক্রিয়া শেষে মাধবদী থানা পুলিশের কাছে তাকে সোপর্দ করে ইমিগ্রেশন পুলিশ। 

তিনি আরো বলেন, মেহেরপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হাসান মাহবুব হত্যা মামলাসহ সর্বমোট ৫টি মামলা রয়েছে আজহার অমিত প্রান্তর বিরুদ্ধে। তাকে মঙ্গলবার কোর্টে চালান দেয়া হবে।

জানা গেছে, নরসিংদীর মেহেরপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মাহবুবুল হত্যার ঘটনায় ইউপি সদস্য আতাউর ভূঁইয়াকে প্রধান করে ২২ জনের নাম উল্লেখসহ ১২ জনকে অজ্ঞাত করে ৩৬ জনের নামে মাধবদী থানায় মামলা করেন নিহত মাহবুবুল হাসান মাহাবুবের ছোট ভাই হাফিজুল হাসান।

এমএসএম / জামান

দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ ৫ আসামি গ্রেপ্তার

খুলনা র‌্যাবের বাগেরহাটে অভিযান ৯ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ বিক্রেতা গ্রেফতার

কুড়িগ্রামে আইনশৃঙ্খলা কমিটির সভা

মোহনগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেফতার

১৭ কেজি গাঁজাসহ প্রাইভেট কার জব্দ, আটক ৩

মান্দায় বিধবাকে উচ্ছেদে মারপিট, ঘরবাড়ি ভাঙচুর ও কলাগাছ কাটার অভিযোগ

সিংড়ায় শিক্ষার্থীদের টিফিনের টাকায় বৃক্ষ চারা বিতরণ

আইনজীবীর বিরুদ্ধে বৃদ্ধ, অসহায় শ্বশুর শ্বাশুড়ীকে নির্যাতন ও হয়রানির অভিযোগে পঞ্চগড়ে মানববন্ধন

জয়পুরহাট এনসিপির নেতৃত্বে রদবদল, ভারপ্রাপ্ত আহ্বায়ক রনজু

লাইসেন্সের আওতায় আসছে কুমিল্লার মিশুক-অটোরিকশা, আবেদন শুরু আজ থেকে

নাচোলে ৩২ তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

রাস্তা না পেয়ে মিথ্যার আশ্রয় নেওয়ার অভিযোগ; প্রতিবাদে মানববন্ধন

দুই বছর যাবৎ বসতবাড়ি ও সড়কের ওপর পড়ে আছে বৈদ্যুতিক খুঁটি, মরণ আতঙ্কে কাপ্তাই চিৎমরমের ৩৫টি পরিবার