বরেন্দ্র অঞ্চলে কাঁচা ধানে ঈঁদুরের হানা
বরেন্দ্র অঞ্চলে এবারে আমন ধানের ক্ষেতে ব্যাপক ইঁদুরের আক্রমণ দেখা দিয়েছে। ক্ষেতের কাঁচা ধান কেটে সাবাড় করে ফেলছে ইঁদুর। আমনের মাঝামাঝি সময়ে ইঁদুরের আক্রমণে দিশাহারা হয়ে পড়েছেন কৃষকরা।
চলছে ভাদ্র মাস। বৃষ্টির পানিনির্ভর বরেন্দ্র অঞ্চলের পুরো মাঠ এখন সবুজে সবুজে ভরে উঠছে। সেই সঙ্গে রঙিন হয়ে উঠছে প্রান্তিক কৃষকের স্বপ্ন। মাঠজুড়ে এখন সবুজ স্বপ্নের ছড়াছড়ি। আমনের মাঝামাঝির মুহূর্তে ক্ষেতের কাঁচা ধান কেটে সাবাড় করছে ঈঁদুরের দল। ইঁদুরের আক্রমণে ব্যাপক ক্ষতির মধ্যে পড়েছেন কৃষকরা।
বরেন্দ্র অঞ্চলের কৃষকরা জানান, ক্ষেতে পোকা আক্রমণ করলে কীটনাশক প্রয়োগ করে দমন করা যাচ্ছে। কিন্তু ঈঁদুর দমন করা যাচ্ছে না। তাই সরকারকে ঈঁদুর দমনে নতুন প্রদ্ধতি আবিষ্কার করতে হবে, যেন সকল কৃষক ঈঁদুর থেকে রক্ষা পায়। না হলে ক্ষেতের অর্ধেক ফসল ঈঁদুরের পেটে চলে যাবে। লোকসানে পড়বেন কৃষকেরা।
তারা আরো জানান, মৌসুমের শুরুতেই বৃষ্টির অভাবে আমনের কিছুটা ক্ষতি হলেও শেষ সময়ে এসে বৃষ্টি হওয়ায় ও কৃষকদের চেষ্টায় কিছুটা ক্ষতি কাটিয়ে উঠেছেন বরেন্দ্র অঞ্চলের কৃষকেরা। কিন্ত কাঁচা ধান ঈঁদুরে কেটে দেয়ায় নতুন করে চিন্তায় পড়েছেন তারা। ইঁদুরের কবল থেকে রক্ষা পেতে সব ধরনের চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন কৃষকরা। তারা ক্ষেতে বিষমাখা বিভিন্ন পদ্ধতিতে টোপ, আতব চালের টোপ কিংবা ফাঁদ পেতেও কোনো প্রতিকার পাচ্ছেন না।
রাজশাহী অঞ্চলের জেলা-উপজেলা ও মাঠপর্যায়ের কৃষি কর্মকর্তারা জানান, শুধু বিষ টোপ নয়, কলাগাছ, লাঠি কিংবা বাঁশের কঞ্চিতে পলিথিন বেঁধে দিলে ও রাতে ফসলের ক্ষেতে টায়ার পোড়ানোর পদ্ধতি ব্যবহার করলে ইঁদুর কিছুটা ভয়ে ক্ষেত ছেড়ে চলে যাবে। এ বিষয়ের কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে।
রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, চলতি মৌসুমে রাজশাহী জেলায় আমনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭৩ হাজার ৩৮৭ হেক্টর জমিতে। এরমধ্যে পোকা দমনের পদ্ধতিতে পার্চিং-লগ, লাইন এবং ধনচে গাছ লাগানো হয়েছে প্রায় ৪০ থেকে ৪৫ হাজার হেক্টর জমিতে। এছাড়াও রাজশাহী অঞ্চলের রাজশাহী, নওগাঁ, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় আমন চাষাবাদ হবে ৩ লাখ ৫০ হাজার হেক্টরের উপরে।ইঁদুরের দ্বারা দেশে বছরে ক্ষতি হয় ৭০০ কোটি টাকারও বেশি ফসলের। ২০১৪-১৫ সালে ইঁদুর দ্বারা মোট ৭২৩ কোটি ৭২ লাখ ৭ হাজার ৩৫৫ টাকার শুধু ধান, চাল ও গমের ক্ষতি হয়েছে। রাজশাহী ধান গবেষণা ইনস্টিটিউটের প্রধান কর্মকর্তা কৃষি বিশেষজ্ঞ ড. রফিকুল ইসলাম এ তথ্য জানান।
আন্তজার্তিক ধান গবেষণা ইনস্টিটিউটের ২০১৩ সালের এক গবেষণার উদাহরণ দিয়ে ড. রফিকুল ইসলাম বলেন, বাংলাদেশে ইঁদুর ৫০ থেকে ৫৪ লাখ লোকের এক বছরের খাবার নষ্ট করে। তাই ইঁদুর প্রতিহত করতে সরকারসহ কৃষকদের সচেতন হতে হবে।
রাজশাহীর মুন্ডুমালা পৌর এলাকার পাঁচন্দর গ্রামের কৃষক মনসুর রহমান জানান, চলতি মৌসুমে ৩ বিঘা জমিতে ধান চাষ করেছেন তিনি। অনুকূল আবহাওয়া থাকায় তার ক্ষেতে ধান অন্যসব বছরের চেয়ে ভালো ছিল। কিন্তু তার ৩ বিঘা ধানের মধ্যে ১০-১৫ শতকের মতো কাঁচা ধান কেটে সাবাড় করে ফেলেছে ইঁদুর।
গোদাগাড়ী উপজেলার চান্দালায় গ্রামের কৃষক তসিকুল ইসলাম জানান, তার ৮ থেকে ১০ শতক ক্ষেতের কাঁচা ধান কেটে ফেলেছে ঈঁদুর। কৃষি কর্মকর্তাদের পরামর্শ অনুয়াযী রাতে ক্ষেতের পাশে পুরনো টায়ার পোড়ানো, পটকা ফোটানো, বিষ টোপ ব্যবহার করেও ইঁদুর দমন করা যাচ্ছে না। ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি।
ইঁদুরে এমন সমস্যা শুধু কৃষক মনসুর রহমান ও তসিকুল ইসলামেরই নয়, রাজশাহীসহ বরেন্দ্র অঞ্চলে চলতি আমন মৌসুমে অন্যসব বছরের চেয়ে এবার ইঁদুরের আক্রমণ বেশি লক্ষ্য করা যাচ্ছে। হাজার হাজার কৃষকের কাঁচা-আধাপাকা ধান কেটে সাবাড় করে ফেলছে।
এ বিষয়ে তানোর উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তার মোবাইল বন্ধ পাওয়া যায়।
তবে মুন্ডুমালা পৌর এলাকার দায়িত্বে থাকা উপ-সহকারী কৃষি কর্মকর্তা রাজিউল হক জানান, ইঁদুর গাছে এমনকি অনেক সময় পানির উপর খড়কুটো দিয়ে বাসা বেঁধে বসবাস করে। এই ইঁদুর দাঁতের বৃদ্ধি রোধ করার জন্য সামনে যা পায় কেটে তছনছ করে দেয়। আমনের ক্ষেতে গন্ধজাতীয় কীটনাশকের বোতলে অল্প পানি মিশিয়ে রেখে কৃষকদের ইঁদুর তাড়ানোর পরামর্শ দেয়া হচ্ছে। এসব পদ্ধতি ব্যবহার করলে ভালো ফল পাওয়া যাবে বলে জানান এই কৃষি কর্মকর্তা।
এমএসএম / জামান
কাউন্সিলর প্রার্থী ঘোষণার পর ডিজিটাল অপপ্রচার : স্ত্রীর ছবি ব্যবহার প্রতিপক্ষের ষড়যন্ত্রের অভিযোগ যুবদল নেতার
রাণীশংকৈলে শিক্ষক সমিতির সভাপতি মানিক, সম্পাদক মোশাররফ
পটুয়াখালীর মির্জাগঞ্জে বাঁধ সংস্কারে উপড়ে ফেলা হয়েছে দুই শতাধিক গাছ
খেলাধুলায় আমাদের সন্তানদের মেধা-মননের সংস্কার হবে: শিক্ষামন্ত্রী
অবৈধভাবে বালু উত্তোলন" ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটক-১ চার জনকে ৫০ হাজার জরিমানা
মহান মে-দিবস-২০২৬ উপলক্ষে বাগেরহাটে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন
সুবর্ণচরে মেধাবৃত্তি পরিক্ষা সনদ ও পুরস্কার বিতরণ
বিরামপুরে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত চেক বিতরণ করলেন সমাজকল্যাণ মন্ত্রী
তেঁতুলিয়ায় ইয়াবাসহ মাদক যুবক গ্রেফতার
মাগুরার কাপাসহাটি খাল ও দীঘা বিল পুনঃখনন কাজের উদ্বোধন
রাজস্থলী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার ১