ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

চট্টগ্রাম জেলা প্রশাসকের হাটহাজারীর বিভিন্ন কর্মসূচিতে যোগদান


সুমন পল­ব,  হাটহাজারী photo সুমন পল­ব, হাটহাজারী
প্রকাশিত: ১-১০-২০২৪ দুপুর ৪:৪০

চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম মঙ্গলবার (১ অক্টোবর) হাটহাজারী উপজেলার বিভিন্ন কর্মসূচিতে যোগদান করেন। তিনি প্রথমে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় কালে তিনি বর্তমান সরকারের গৃহীত কর্মসূচির নানা বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান।

এই সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদি আর রহিম জাদিদ, সিনিয়র সহকারী কমিশনার মো. আবু রায়হান, সহকারী কমিশনার খোন্দকার ফারজানা সেতু। এরপর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলার আওতাধীন কৃষকদের মধ্যে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়। পরে প্রকল্প বাস্তবায়ন দপ্তরের পক্ষ থেকে অগ্নিদূর্গত ১৭ পরিবার ও বজ্রপাতে নিহত এক পরিবারের মধ্যে আর্থিক সহায়তা বিতরণ করা হয়।

পরে তিনি উপজেলা কৃষি বিভাগের কার্যালয় পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেরাজ শাবরীন, উপজেলা কৃষি কর্মকতা কৃষিবিদ আল মামুন সিকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা, উপজেলা প্রকৌশলী জয়শ্রী দে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অ. দা.) নিয়াজ মোর্শেদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

পরে জেলা প্রশাসক হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করেন এবং বিদ্যালয় চত্বরে গাছের চারা রোপণ করেন। পরে হাটহাজারী পৌরসভা কার্যালয় পরিদর্শন করেন।

এমএসএম / জামান

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস