ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

চন্দনাইশে ইজারাকৃত মাছের বাজার পুনর্বহালের দাবিতে মানববন্ধন


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ১-১০-২০২৪ দুপুর ৪:৪১
চট্টগ্রামের চন্দনাইশের দোহাজারী পৌরসভাধীন দেওয়ানহাট এলাকায় দেওয়ানহাট মাছের বাজারটি পুনরায় আগের জায়গায় স্থানান্তরের করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) বিকালে দোহাজারী পৌরসভা কার্যালয়ের সামনে বাজার ব্যবসায়ী ও স্থানীয়দের যৌথ আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
 
এ সময় বক্তব্য রাখেন- মো: ইলিয়াস, হেলাল উদ্দিন, আবু তৈয়ব, জুয়েল প্রমুখ। বক্তারা বলেন, দক্ষিণ চট্টগ্রামের দোহাজারী পৌরসভাটি ব্যবসায়িক প্রাণকেন্দ্র নামে সুপরিচিত। দীর্ঘদিন ধরে দোহাজারীতে দেওয়ানহাট মাছের বাজারটি সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। কিন্তু হঠাৎ করে একটি কুচক্রী মহল তাদের স্বার্থ হাসিলের জন্য পৌরসভার বাইরে ইজারাকৃত বাজারটি নিয়ে যাওয়ার পাঁয়তারা চালাচ্ছে।
 
এ বিষয়ে দোহাজারী পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রতিকার না পাওয়ায় এবং এই ইজারাকৃত বাজারটি পূর্বের জায়গায় বহাল রাখার জন্য এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
 
 

এমএসএম / জামান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ