ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

যোগদান করেই সীতাকুণ্ড এসিল্যান্ডের অভিযান


ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড photo ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড
প্রকাশিত: ১-১০-২০২৪ দুপুর ৪:৪৮

কর্মস্থলে যোগদান করেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করলেন সীতাকুণ্ডের নবাগত উপজেলা সহাকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন। মঙ্গলবার (১ অক্টোবর) উপজেলার পৌর সদর বাজার এলাকায় বিকাল ৪টার দিকে সহকারী কমিশনার আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় মোড়ক নিবন্ধন সনদ না থাকায় এবং ওজনে কম দেয়ায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ অনুযায়ী বিসমিল্লাহ হোটেল অ্যান্ড সুইটস প্রতিষ্ঠানকে এক হাজার টাকা এবং ফারুকের মাছের দোকানকে ৫০০ টাকা জরিমানা করা হয়৷

এ সময় উপস্থিত ছিলেন- প্রকৌশলী মো. মাহফুজুর রহমান, ফিল্ড অফিসার (সিএম), প্রকৌশলী সজীব চৌধুরী, পরিদর্শক (মেট্রোলজি) এবং সীতাকুণ্ড থানার প্রলিশ সদস্যবৃন্দ। 

আবদুল্লাহ আল মামুন বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে দুই প্রতিষ্ঠানকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও বিসমিল্লাহ হোটেল প্রতিষ্ঠানটিকে সুইটমিট পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণের আবেদন করার জন্য নির্দেশনা দেয়া হয়। 

উল্লেখ্য, গত ২৯ সেপ্টম্বর আবদুল্লাহ আল মামুন সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন। এরই মধ্যে তিনি বাজার মনিটরিং করতে শুরু করেছেন। 

এমএসএম / জামান

মোহনগঞ্জে জিনিয়াস স্কলারশিপ বৃত্তি পরীক্ষা

পঞ্চগড় সদরে প্রকল্প বাস্তবায়নে অনিয়ম, প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ দুই চেয়ারম্যানের বিরুদ্ধে

চাঁদপুরে দুই দিনে ৫৮ আসামি গ্রেপ্তার, ৩৮ কিশোর গ্যাং সদস্য আটক

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক।

চট্টগ্রামে ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন পুলিশ হেফাজতে

গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড মেরে সরাল পুলিশ

ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু