ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

বিদায় বেলায় সাকিবকে কোহলির ব্যাট উপহার


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১-১০-২০২৪ বিকাল ৫:১৯

ক্যারিয়ারের একেবারে পড়ন্ত বেলায় সাকিব আল হাসান। ইতোমধ্যে টি-টোয়েন্টিতে নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এবার কানপুরেও হয়তো শেষ টেস্ট খেলে ফেলেছেন সাকিব। কারণ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অক্টোবরে দেশের মাটিতে শেষ টেস্ট খেলতে চাইলেও তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।

তাই বিদায় বেলায় সাকিবকে স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি। শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময় ব্যাট হাতে ছুটতে দেখা যায় কোহলিকে। পরে নিজের ব্যাটটি বিদায়ী স্মারক হিসেবে সাকিবের হাতে তুলে দেন। সাকিবের কাঁধে হাত রেখে কিছু কথাও বলেন ভারতীয় এই ব্যাটিং মাস্টার।

দুই ম্যাচের টেস্ট সিরিজে ভারতের কাছে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। কানপুর টেস্টে প্রথম ইনিংসে ব্যাট হাতে ১৭ বলে ৯ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছে ৪ উইকেট। আর দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে রানের দেখা পাননি সাকিব।

T.A.S / T.A.S

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে