ভরাডুবির জন্য কাদের দায়ী করছেন টাইগার দলপতি?
পাকিস্তানকে তাদের মাটিতে হোয়াইট ওয়াশ করার সুখস্মৃতি নিয়ে ভারত যায় বাংলাদেশ দল। প্রত্যাশা ছিল ভালো কিছুর। তবে ২ ম্যাচের টেস্ট সিরিজে রোহিত-বুমরাদের বিপক্ষে বিন্দুমাত্র প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি টাইগাররা। দৃষ্টিকটুভাবে হেরে হোয়াইট ওয়াশ হয় চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। এমন ভরাডুবির পর ব্যাটারদের কাঠগড়ায় তুললেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
চেন্নাইয়ে প্রথম টেস্টে ভারতের কাছে ২৮০ রানে হেরেছিল বাংলাদেশ। কানপুরে বৃষ্টিভেজা আউটফিল্ডের কারণে দুদিন বল গড়ায়নি মাঠে। মাত্র আড়াই দিনের খেলায় অসহায় আত্মসমর্পণ করে বাংলাদেশ দল।
খেলা হয়েছে মাত্র ১৪ ঘণ্টা আর ১৭৩.২ ওভার। প্রথম ইনিংসে ২৩৩ রানে অলআউটের পর দ্বিতীয় ইনিংসে ১৪৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। কানপুর টেস্টে মুমিনুল হকের সেঞ্চুরি ও সাদমান ইসলামের হাফসেঞ্চুরি ছাড়া বলার মতো তেমন কিছুই নেই।
দুই টেস্টে সেট হওয়ার পরও আউট হন ব্যাটাররা। টেস্ট হারের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টাইগার দলপতি নাজমুল হোসেন শান্ত বলেন, ‘দুই টেস্টে আমরা ভালো ব্যাটিং করতে পারিনি। এমন কন্ডিশনে আমাদের ভালো ব্যাটিং করা দরকার ছিল। আপনি যদি আমাদের ব্যাটারদের দিকে তাকান, দেখবেন যে ৩০-৪০ বল খেলে আউট হয়েছে। এই ইনিংসে মুমিনুল যে ব্যাটিং করেছে সেটা দারুণ ছিল।’
কানপুর টেস্টের দুই ইনিংসে ভারত হারায় ১২ উইকেট। মেহেদী হাসান মিরাজ একাই নেন ৬ উইকেট। প্রথম ইনিংসেই শিকার ছিল ৪ উইকেট। সব মিলিয়ে দুই ম্যাচের এই সিরিজে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ তার। ৯ উইকেট পাওয়া মিরাজের প্রশংসা করে নাজমুল হোসেন শান্ত বলেন, ‘দুই ইনিংসে আমরা যে বোলিং করেছি। আশা করি, মিরাজ পরের টেস্টেও ভালো করবে।’
T.A.S / T.A.S
শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার
বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ
লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড
১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি
স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল
এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী
কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ
তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ
চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...
হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!
নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি