গাজীপুরের প্রথম নারী জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়
গাজীপুরের নবাগত প্রথম নারী জেলা প্রশাসক নাফিসা আরেফীনের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সোহেল রানা ও উপ-পরিচালক (স্থানীয় সরকার) মো. ওয়াহিদ হোসেন।
মতবিনিময় সভায় গাজীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য অধ্যাপক আমজাদ হোসেন, সাবেক সভাপতি অধ্যাপক এনামুল হক, নাসির আহমেদ, মজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক রাহিম সরকার, আমিনুল ইসলাম, যুগ্ম-সম্পাদক আবিদ হোসান বুলবুল, সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম, মোস্তাফিজুর রহমান টিটু, দেলোয়ার হোসেন, শাহ সামসুল হক রিপন, সাদেক আলী, আফজাল হোসেন, রায়হানুল ইসলাম আকন্দসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় সাংবাদিকরা জেলার যানজট, রাস্তায় সিএনজি-অটোর স্ট্যান্ড, সরকারি সেবা প্রতিষ্ঠানে দালালদের দৌরাত্ম্য, পরিবেশ দূষণ রোধে কার্যকর ব্যবস্থা, নিয়মিত বাজার মনিটরিং, রিসোর্ট ও পার্কে অনৈতিক কাজ বন্ধ করা, আন্তঃনগর ট্রেন থামানো, রাস্তা ও ফুটপাথ দখলমুক্ত করাসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বক্তব্য রাখেন।
সাংবাদিকদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, আপনারা আমাকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করবেন। এতটুকু আশ্বাস দিতে পারি, কেউ কোনো অন্যায় আবদার আমাকে দিয়ে করাতে পারবেন না। তবে ভালো কাজে সবাই আমার সর্বাত্মক সহযোগিতা পাবেন। ৬ মাস পর আপনাদের সাথে আবার একটি মতবিনিময় করব, তখন সামগ্রিকভাবে আপনারা সবকিছু বুঝতে পারবেন। আমারও কিছু ভুল হতে পারে, তা আপনারা বলে দেবেন। আপনাদের সবাইকে নিয়েই যে কাজগুলো এখনই করার সময়, এগুলো দ্রুততম সময়ের মধ্যে করা হবে।
এমএসএম / জামান
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ