ভারতে রাসূল (সা.)-কে অবমাননার প্রতিবাদে নিয়ামতপুরে মানববন্ধন
ভারতে পুরোহিত রামগিরি ও বিজেপি সাংসদ নিতেশ রানে কর্তৃক রাসূল (সা.)-কে অবমাননার প্রতিবাদে নওগাঁর নিয়ামতপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে শজিমেকের রাসূল (সা.) প্রেমী ছাত্র-জনতার ব্যানারে প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) বেলা ১১টায় নিয়ামতপুর উপজেলা পরিষদের মেইন গেটসংলগ্ন রাস্তায় আশেকে রাসূল মুহম্মদ (সা.) উম্মাহর আয়োজনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, ভারতে মহানবী হজরত মুহম্মদ (সা.)-কে নিয়ে একজন হিন্দু পুরোহিত কটূক্তি করেছেন। আবার ক্ষমতাসীন বিজেপির এক নেতা ওই বক্তব্যকে সমর্থন জানিয়েছেন। এ ধরনের মন্তব্য মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে। মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি বা অবমাননাকর বক্তব্য ইসলাম ধর্মের অনুসারীদের জন্য অত্যন্ত স্পর্শকাতর এবং আপত্তিকর। যখন এ ধরনের মন্তব্য ভারত বা অন্য কোনো দেশে প্রচারিত হয়, তখন তা মুসলিম সম্প্রদায়ের মধ্যে গভীর ক্ষোভ ও ক্ষতের সৃষ্টি করেছে।
বক্তরা আরো বলেন, মুসলমানরা তাদের ধর্মীয় নেতাদের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। এধ রনের আপত্তিকর মন্তব্য কোনোভাবেই মেনে নেয়ার মতো নয়। তাই আমরা ভারত সরকারের কাছে এ ধরনের মন্তব্যের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি। রাসূল (সা.)-কে অবমাননাকর বক্তব্যের দায়ে ভারতের পুরোহিত রামগিরি ও সাংসদ নিতেশ রানের কঠোর বিচার দাবি করেন তারা। ভারতের হিন্দু পুরোহিত ও ক্ষমতাসীন বিজেপি সাংদস্যকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান বক্তরা।
এমএসএম / জামান
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন