হাসপাতালে ভর্তি রজনীকান্ত
দক্ষিণী অভিনেতা রজনীকান্ত হাসপাতালে ভর্তি। সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, হৃদ্রোগে আক্রান্ত হয়ে থাকতে পারেন অভিনেতা। আনুষঙ্গিক নানা পরীক্ষা চলছে সোমবার রাত থেকেই। চিকিৎসকেরা জানিয়েছেন, তার অবস্থা আপাতত স্থিতিশীল।
সোমবার মূলত পেটের যন্ত্রণায় অসুস্থ হয়ে পড়েন ৭৩ বছরের অভিনেতা। সেই সময় তিনি পরিচালক লোকেশ কনগরাজের ‘কুলি’ ছবির শুটিং করছিলেন। যন্ত্রণা বাড়ায় ওই রাতেই তড়িঘড়ি তাকে ভর্তি করানো হয় চেন্নাইয়ের প্রথম সারির একটি হাসপাতালে।
চার দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন রজনীকান্ত। সবশেষ অভিনেতার মুক্তিপ্রাপ্ত ‘জেলার’ ব্লকবাস্টার সিনেমা হয় বক্স অফিসে।
আসন্ন সিনেমাগুলোর মধ্যে ‘ভেট্টিয়ান’ রজনীকান্তের ১৭০তম ছবি হতে চলেছে। লাইকা প্রোডাকশন দ্বারা প্রযোজিত এই সিনেমাটির শ্যুট হয়েছে চেন্নাই, মুম্বাই, তিরুবনন্তপুরম এবং হায়দরাবাদসহ ভারত জুড়ে বেশ কয়েকটি লোকেশনে। ১৬০ কোটি টাকার আনুমানিক বাজেটের সঙ্গে, ভেট্টিয়ান বছরের সবচেয়ে বড় রিলিজগুলির মধ্যে একটি হতে চলেছে।
T.A.S / T.A.S
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ