কোরিয়ান অভিনেত্রী পার্ক জি আ আর নেই
জনপ্রিয় কোরিয়ান অভিনেত্রী পার্ক জি আ গত সোমবার মস্তিষ্কে রক্তক্ষরণে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। নেটফ্লিক্সের জনপ্রিয় থ্রিলার সিরিজ ‘দ্য গ্লোরি’-তে অভিনয় করে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।
দ্য কোরিয়া টাইমসের রিপোর্ট অনুযায়ী, আগামী ২ অক্টোবর সিউলের আসান মেডিকেল সেন্টারে পার্ক জি আ’র শেষকৃত্য অনুষ্ঠিত হবে। তার স্মরণে সম্মান জানানো হবে সেখানে।
পার্ক জি আ’র মৃত্যুতে তার এজেন্সি বিলিয়নস একটি বিবৃতিতে জানায়, ‘আমরা চিরদিন অভিনয়ের প্রতি তার আবেগকে মনে রাখব, যা শেষ পর্যন্ত তার মধ্যে বিদ্যমান ছিল। তার পরিবারের সদস্যদের প্রতি আমাদের সমবেদনা জানাচ্ছি।’
২০২২ সালে মুক্তিপ্রাপ্ত নেটফ্লিক্সের ‘দ্য গ্লোরি’ সিরিজে সং হে কিয়োর মায়ের চরিত্রে অভিনয় করে তিনি বিশেষভাবে পরিচিতি অর্জন করেন। চলচ্চিত্র ও সিরিজের পাশাপাশি মঞ্চনাটকেও নিয়মিত অভিনয় করেছেন পার্ক।
T.A.S / T.A.S
কেমন জীবনসঙ্গী চান, জানালেন সাফা কবির
পপির আফসোস
গানের মানুষ হওয়ার জন্য কোনো শর্টকাট রাস্তা নেই
খালেদা জিয়ার সাজে আলোচনায়, শেষ পর্যন্ত মনোনয়ন পেলেন না মেঘনা আলম
‘হাজারবারও বিজয়কেই বেছে নেব’, সমালোচকদের জবাব রাশ্মিকার
তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ
জীবন অপেরা শেষে মিম
আমরা জীবনের নিরাপত্তা চাই: রবি চৌধুরী
শুক্রবার এলেই 'অন্য রূপে' ভাবনা
গাড়িতে গুলির ঘটনায় মামলা করলেন আসিফ আকবর
বিয়ে নিয়ে নুসরাত ফারিয়ার ভাবনা
সন্তানদের নিয়ে ঘরোয়া পরিবেশে জন্মদিন উদযাপন পরীমণির