ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

গুলিবিদ্ধ গোবিন্দকে নেওয়া হলো হাসপাতালে, তদন্তে পুলিশ


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১-১০-২০২৪ বিকাল ৫:৫১

বলিউড অভিনেতা ও শিবসেনা নেতা গোবিন্দকে মঙ্গলবার (১ অক্টোবর) গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। টাইমস নাওয়ের প্রতিবেদনে বলা হয়েছে, গোবিন্দকে দ্রুত মুম্বাইয়ের কৃতি কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। 

মুম্বাইয়ের পুলিশের একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, নিজের পায়ে ভুলবশত গুলিবিদ্ধ হন গোবিন্দ। স্থানীয় সময় মঙ্গলবার ভোর ৪টা ৪৫ মিনিটে এই দুর্ঘটনা ঘটেছে। তার ম্যানেজার দাবি করেছেন, ৬০ বছর বয়সী গোবিন্দ এখন শঙ্কামুক্ত। 

রিপোর্টে বলা হয়েছে, গোবিন্দ তার বাড়িতে একা ছিলেন এবং তখন ভুলবশত এই ঘটনা ঘটেছে। তিনি তার রিভলভার পরিষ্কার করছিলেন এবং হুট করেই গুলি বের হলে তিনি গুলিবিদ্ধ হন। 

বার্তাসংস্থা এএনআই'কে গোবিন্দের ম্যানেজার বলেছেন, তিনি (গোবিন্দ) কলকাতা যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন। তিনি যখন তার লাইসেন্স করা রিভলভার তার বক্সে রাখছিলেন তখন এই দুর্ঘটনা ঘটেছে। 

চিকিৎসকেরা দাবি করেছেন, অনেক রক্তপাত হওয়ার পরেও গোবিন্দ বিপদমুক্ত এখন। তবে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে মুম্বাই পুলিশ ইতোমধ্যে এই ঘটনায় তদন্ত শুরু করেছে। 

T.A.S / T.A.S

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...