বেক্সিমকোর শেয়ার কারসাজি, ৪২৮ কোটি টাকা জরিমানা
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান ফজলুর (এফ) রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের শেয়ার দর কারসাজির দায়ে চার ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ৪২৮ কোটি ৫২ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড কমিশন (বিএসইসি)। মঙ্গলবার বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯২৪তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভা শেষে বিএসইর পরিচালক ও মুখপাত্র ফারহানা ফারুকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বেক্সিমকো লিমিটেডের শেয়ার কারসাজির দায়ে যে চার ব্যক্তিকে জরিমানা করা হয়েছে তাদের মধ্যে মারজানা রহমানকে ৩০ কোটি, মুশফিকুর রহমানকে ১২৫ কোটি, মমতাজুর রহমানকে ৫৮ কোটি এবং আব্দুর রউফকে ৩১ কোটি।
এছাড়া শেয়ার কারসাজির দায়ে ট্রেডনেক্সট ইন্টারন্যাশনালকে ৪ কোটি ১ লাখ, জুপিটার বিজনেস লিমিটেডকে ২২ কোটি ৫০ লাখ, এপোলো ট্রেডিং লিমিটেডকে ১৫ কোটি ১ লাখ, আর্ট ইন্টারন্যাশনাল লিমিটেডকে ৭০ কোটি এবং ক্রিসেন্ট লিমিটেডকে ৭৩ কোটি টাকা অর্থদণ্ড করা হয়েছে।
এছাড়া ৯টি ইস্যুয়ার কোম্পানির আইপিও বা আরপিও প্রসিডস ইউটিলাইজেশন পরিদর্শন করা হবে বলে জানিয়েছে বিএসইসি।
প্রতিষ্ঠানগুলো হলো-বাংলাদেশ শিপিং করপোরেশন, বেস্ট হোল্ডিংস লিমিটেড, ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, জেএমআই হাসপাতাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড, লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেড, নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, রিং শাইন টেক্সটাইল লিমিটেড, সিকদার ইন্স্যুরেন্স কোং লিমিটেড ও সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
T.A.S / T.A.S
মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার
জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে
জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ
পুঁজিবাজারে আসছে র্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু
কমলো সোনা ও রুপার দাম
চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!
সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে
সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি
ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ
পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা
কানাডা-রাশিয়া-সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার