ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

চন্দ্রমিশন ২০৩০: নতুন স্পেসস্যুট দেখাল চীন


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১-১০-২০২৪ বিকাল ৬:১

নতুন চন্দ্র মিশনে নামছে চীন। ২০৩০ সালের এই মিশন লক্ষ্য করে এরইমধ্যে নতুন স্পেসস্যুট সামনে এনেছে দেশটি। বিশেষভাবে নকশার এই নতুন স্পেসস্যুটটি উন্মোচনের পর ক্রুরা বলছেন, মহাকাশ কর্মসূচিতে এক যুগান্তকারী মাত্রা যোগ হতে চলেছে।

‘চায়না ম্যানড স্পেস এজেন্সি (সিএমএসএ)’-এর নতুন লাল-সাদা রঙের স্পেসস্যুটটি তৈরিতে চাঁদের চরম তাপমাত্রা এবং বিকিরণ ও ধূলিকণা সহ্য করার বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে। চাঁদের পৃষ্ঠে কাজ করার জন্য নভোচারীদের নমনীয়তা দেবে স্পেসস্যুটটি।

এই স্পেসস্যুটটিতে আছে একটি বিল্ট ইন বড় ও ছোট পরিসরের ক্যামেরা, একটি অপারেশন কনসোল ও একটি গ্লেয়ার-প্রুফ হেলমেট ভিসার। স্যুট পরা নভোচারীরা কীভাবে প্রয়োজন মতো বাঁকতে ও সিঁড়ি বেয়ে উঠতে পারেন তাও দেখিয়েছে চীন।

এদিকে নাসা বলেছে, চাঁদে তাদের নভোচারী ‘২০২৬ সালের সেপ্টেম্বরের আগে পাঠানো সম্ভব হবে না’। তবে চলমান প্রযুক্তিগত সমস্যা ও বড় বাজেটের সীমাবদ্ধতার কারণে কোন দেশ প্রথমে চাঁদের পৃষ্ঠে পৌঁছাবে তা এখনও স্পষ্ট নয়।

T.A.S / T.A.S

ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!

স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা

চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি

শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা

এআই ডেটা সেন্টার ঠান্ডা করতে ‘প্রস্রাব’, কেন এমন অদ্ভুত বিজ্ঞাপন

এআইয়ের পরামর্শ মেনে ২৪ ঘণ্টায় ২৫ একর ফসল নষ্ট চীনা কৃষকের

এক বছর বিনামূল্যে গুগল এআই প্লাস, সুবিধা পাবেন বাংলাদেশের শিক্ষার্থীরাও

ফোনের ব্যাটারি কী কারণে বিস্ফোরিত হতে পারে, নিরাপদ থাকতে যা করবেন

জিটিএ সিক্সের ফুটেজ ফাঁস, চাপে পড়ল রকস্টার গেমস

অপছন্দের পোস্টই বেশি দেখেন কেন?

জি-মেইলের স্টোরেজ ফুল? জেনে নিন খালি করার সহজ উপায়

চীনে বাজার থেকে গাড়ি তুলে নিচ্ছে টেসলাসহ ১১ প্রতিষ্ঠান, কারণ কী?

উসাইন বোল্টের সর্বোচ্চ গতির রেকর্ড ভাঙল চীনা রোবট ‘সুপারম্যান’