আমার দেশ সম্পাদক মাহমুদু রহমানের মুক্তির দাবিতে সিলেটে বিক্ষোভ
আমার দেশ সম্পাদক মাহমুদু রহমানের মুক্তির দাবিতে সিলেটে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে নগরীর শহীদ সাংবাদিক তুরাব চত্ত্বর (কোর্ট পয়েন্ট) থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জিন্দাবাজার এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে সমাপ্ত হয়। আমার দেশ পাঠকমেলা সিলেট আয়োজিত বিক্ষোভ মিছিলে সাংবাদিক, সংগঠক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ নেন।
আমার দেশ পাঠকমেলা সিলেটের সভাপতি ডা. হোসাইন আহমদের সভাপতিত্বে, সেক্রেটারী এমজেএইচ জামিলের পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ও সংহতি প্রকাশ করেন, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি খালেদ আহমদ, দুর্নীতিমুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় মহাসচিব মকসুদ হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা এমরান আলম, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট জেলা সভাপতি মাওলানা এহসান উদ্দিন, সিলেট জেলা বারের আইনজীবি এডভোকেট মাশহুদ আহমদ চৌধুরী মহসিন, সিলেট জেলা যুবদলের ১ম যুগ্ম-সম্পাদক এমদাদুল হক স্বপন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার, দুর্নীতিমুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সদস্য সরোজ ভট্টাচার্য্য, সাংবাদিক লোকমান আহমদ, জয়নাল আবেদীন আজাদ, রুবেল আহমদ, সালমান আহমদ সোহেল, সুহেল আহমদ, জসিম বুক হাউজের স্বত্তাধিকারী জসিম উদ্দিন, সমাজকর্মী সাইদুল ইসলাম ও অলরাউন্ডার জাকির নায়েক প্রমুখ।
মিছিলপরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সিপাহশালার, মজলুম সাংবাদিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে পতিত ফ্যাসিস্ট হাসিনা সরকারের আজ্ঞাবহ আদালতের ফরমায়েসী রায়ে কারাগারে আটক অত্যন্ত দুঃখজনক। এর মাধ্যমে প্রমাণিত হয়েছে দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও হাসিনার দোসররা এখনো দেশে সক্রিয় রয়েছে। ভারতীয় আধিপত্যবাদী বিরোধী আন্দোলনের নেতা হিসেবে মাহমুদুর রহমানের প্রতি বর্তমান অন্তর্বর্তীকালিন সরকারের আচরণে দেশবাসী হতাশ। ছাত্র-জনতার গণ অভুত্থান পরবর্তী বাংলাদেশে মাহমুদুর রহমানকে কারাগারে প্রেরণ দেশপ্রেমিক জনতার হৃদয়ে রক্তক্ষরণের শামিল। অনতিবিলম্বে ফরমায়েসী রায় বাতিল করে দ্রুততম সময়ের মধ্যে আমার দেশ সম্পাদক মুক্তি দিতে হবে।
এমএসএম / জামান
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা