সাটুরিয়ায় এক দফা দাবিতে নার্সদের কর্মবিরতি
মানিকগঞ্জের সাটুরিয়ায় এক দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্সরা। মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তারা কর্মবিরতি পালন করেন। নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ সাটুরিয়ার আয়োজনে এ কর্মবিরতি পালন করা হয়।
এ সময় তারা নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক, পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদ থেকে সকল ক্যাডার কর্মকর্তাদের অপসারণ চান এবং ওই পদগুলোতে নার্সিং কর্মকর্তাদের পদায়ন চান।
কর্মবিরতি পালন করা নার্সরা জানান, আজ ও আগামীকাল দুই দিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মবিরতি চলবে। তবে কর্মবিরতি চলাকালীন হাসপাতালে জরুরি ও মুমূর্ষু রোগীদের সেবায় নার্স ও মিডওয়াইফ জরুরি স্কোয়াডে নিয়োজিত থাকবে। এছাড়া ইমারজেন্সি, ওটি কর্মবিরতির আওতামুক্ত থাকবে।
এমএসএম / জামান
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়