ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

প্রবাসী আয় বাড়ল ৮০ শতাংশ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১-১০-২০২৪ বিকাল ৬:১০

আগস্টের পর সেপ্টেম্বর মাসেও ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় অনেক বেড়েছে। গত মাসে রেমিট্যান্স এসেছে ২৪০ কোটি ডলার। আগের বছরের একই মাসের তুলনায় যা ১০৭ কোটি ডলার বা ৮০ দশমিক ২২ শতাংশ বেশি। গত বছরের সেপ্টেম্বরে রেমিট্যান্স এসেছিল ১৩৩ কোটি ডলার।

সংশ্লিষ্টরা জানান, রেমিট্যান্স ব্যাপক বৃদ্ধির ফলে ডলার বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। সরকার পতনের পর থেকে ডলারের দর ১২০ টাকায় স্থিতিশীল রয়েছে। গত মাসের প্রথম সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে (আকু) জুলাই–আগস্টের দায় বাবদ ১৩৭ কোটি ডলার পরিশোধের পরও রিজার্ভ দাঁড়িয়েছে ১৯ দশমিক ৫৬ বিলিয়ন ডলার। আগের সপ্তাহ শেষে যা ছিল ১৯ দশমিক ৩৮ বিলিয়ন ডলার।

সেপ্টেম্বর মাসের এ রেমিট্যান্স গত জুলাই মাসের তুলনায়ও ১৮ কোটি ডলার বা ৮ দশমিক ১২ শতাংশ বেশি। আগস্টে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে ২২২ কোটি ডলার পাঠিয়েছিলেন। আর অর্থবছরের প্রথম মাস জুলাইতে এসেছিল ১৯১ কোটি ডলার। এখন পর্যন্ত একক কোনো মাসে সর্বোচ্চ ২৬০ কোটি ডলার রেমিট্যান্সের রেকর্ড হয় ২০২০ সালের জুলাইতে।

শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে মূলত জুলাইতে রেমিট্যান্স কমে যায়। কেননা আন্দোলনকে কেন্দ্র করে ওই সময় কয়েকদিন ব্যাংক বন্ধ ছিল। আবার সরকারকে অসহযোগিতার জন্য ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স না পাঠাতে ব্যাপক ক্যাম্পেইন হয়। সব মিলিয়ে রেমিট্যান্স কমে যায়। এর আগে যা অনেক বাড়ছিল। মূলত গত মে মাসে এক লাফে প্রতি ডলারে ৭ টাকা বাড়িয়ে ডলারের মধ্যবর্তী দর ঠিক করা হয় ১১৭ টাকা। এরপর মে মাসে রেমিট্যান্স আসে ২২৫ কোটি ডলার এবং জুনে ২৫৪ কোটি ডলার।

T.A.S / T.A.S

মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার

জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে

জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ

পুঁজিবাজারে আসছে র‍্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু

কমলো সোনা ও রুপার দাম

চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!

সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে

সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি

ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা

কানাডা-রাশিয়া-সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার

জরিমানা মওকুফ চেয়ে বিএসইসির কাছে প্রাইম ফাইন্যান্সের আবেদন