ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

নিয়ামতপুরে নার্সিং ও মিডওয়ারি সংস্কার পরিষদের ৩ ঘণ্টা কর্মবিরতি পালিত


নিয়ামতপুর প্রতিনিধি  photo নিয়ামতপুর প্রতিনিধি
প্রকাশিত: ১-১০-২০২৪ বিকাল ৬:১৩
নওগাঁর নিয়ামতপুরে পালিত হচ্ছে নার্সিং ও মিডওয়ারি সংস্কার পরিষদের উদ্যোগে কর্মবিরতি। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নিয়ামতপুরে নার্সদের তিন ঘণ্টার কর্মবিরতি পালিত হচ্ছে। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদ থেকে নন-নার্সিং প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অপসারণপূর্বক উক্ত পদগুলোতে নার্সদের পদায়নের এক দফা দাবিতে উক্ত কর্মসূচি পালিত হয়।
 
নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ নওগাঁ জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার (১ অক্টোবর) বেলা ১১টায় সংগঠনের সদস্য ও নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং অফিসার মাহফুজ ইসলামের সভাপতিত্বে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
 
এ সময় উপস্থিত ছিলেন- নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স স্টাফ ও নার্স ইনচার্জ তানজিলা আফরোজসহ নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং কর্মকর্তাবৃন্দ।
 
এ সময় তারা নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক, প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদগুলোতে ক্যাডার কর্মকর্তাদের অপসারণ করে নার্সিং পেশার সাথে যারা জড়িত তাদের নিয়োগ দেয়ার আহ্বান জানান।
 
তারা বলেন, এভাবে নন-নার্সিং ক্যাডার কর্মকর্তাদের নিয়োগ দিলে একদিকে যেমন প্রকৃত নার্সিং পেশার লোকজন বৈষম্যের শিকার ও বঞ্চিত হন, অন্যদিকে তাদের মধ্যে একটা প্রশাসনিক দ্বন্দ্ব কাজ করে। ফলে সেবা দেয়ার ক্ষেত্রে এক ধরনের সমন্বয়হীনতা কাজ করে। তাই এ সমস্যা দূরীকরণের জন্য উক্ত পদগুলোতে নার্সদের নিয়োগ দেয়ার এক দফা দাবি করেন তারা। তাদের এই দাবি না মানলে ভবিষ্যতে কঠোর কর্মসূচি দেয়া হবে বলে ঘোষণা দেন।

এমএসএম / জামান

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত