ইউরোমানি অ্যাওয়ার্ডসে ‘বেস্ট ফর ইক্যুইটিস’ স্বীকৃতি পেল শান্তা ইক্যুইটি
চলতি বছর ইউরোমানি সিকিউরিটিজ হাউসেস অ্যাওয়ার্ডস-এ ‘বেস্ট ফর ইক্যুইটিস ইন বাংলাদেশ’ হিসেবে স্বীকৃতি পেয়েছে শান্তা ইক্যুইটি। দেশের পুঁজিবাজারের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান এবং ইক্যুইটি বাজারের লেনদেনে অসাধারণ সাফল্যের ফলস্বরূপ এই স্বীকৃতি এসেছে বলে মনে করছে দেশের শীর্ষস্থানীয় মার্চেন্ট ব্যাংকটি।
ইউরোমানি মূলত লন্ডন-ভিত্তিক অর্থ ও বাণিজ্যবিষয়ক একটি মাসিক ম্যাগাজিন। বিশ্বব্যাপী ব্যাংকিং ও পুঁজিবাজার নিয়ে সংবাদ পরিবেশন ছাড়াও প্রতিবছর তারা ইউরোমানি সিকিউরিটিজ হাউসেস অ্যাওয়ার্ডস-এর মাধ্যমে বিভিন্ন দেশের পুঁজিবাজারে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রতিষ্ঠানগুলোকে সম্মানিত করে। প্রতিযোগিতামূলক বিশ্লেষণ, বিশেষজ্ঞদের মূল্যায়ন এবং স্বাধীন তথ্যের ভিত্তিতে কঠোর নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে এই প্রতিষ্ঠানগুলোকে মনোনীত করা হয়।
শান্তা ইক্যুইটি ২০২২ সালের জানুয়ারিতে তাদের কার্যক্রম শুরু করে। ইতোমধ্যেই তারা বাংলাদেশের পুঁজিবাজারে একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে নিজেদের আসন পোক্ত করেছে। এছাড়াও, উদ্ভাবনী কর্পোরেট অ্যাডভাইজরি কার্যক্রমের মাধ্যমে প্রতিষ্ঠানটি পুঁজিবাজারে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। অদূর ভবিষ্যতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আইপিও তালিকাভুক্তির পরিকল্পনা রয়েছে শান্তা ইক্যুইটির।
ইউরোমানি অ্যাওয়ার্ড প্রসঙ্গে শান্তা ইকুইটির প্রধান নির্বাহী কর্মকর্তা, রুবায়েত-ই-ফেরদৌস বলেন, ‘ইউরোমানি থেকে আমাদের সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা পেয়ে আমরা অনুপ্রাণিত! শান্তা ইক্যুইটির প্রতিষ্ঠালগ্ন থেকেই আমরা উন্নত গ্রাহক সেবা এবং উদ্ভাবনী সমাধানের পাশাপাশি স্বচ্ছতা, পেশাদারিত্ব, এবং টেকসই উন্নয়নের মাধ্যমে দেশের পুঁজিবাজারের উৎকর্ষ সাধন করতে চেয়েছি। সামনের দিনগুলিতে, আমরা আমাদের বিনিয়োগকারী এবং অংশীদারদের ক্রমবর্ধমান চাহিদা পূরণে আরও বেশি উচ্চাকাঙ্ক্ষা নিয়ে এগিয়ে যেতে চাই।’ সংবাদ বিজ্ঞপ্তি
T.A.S / T.A.S
মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার
জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে
জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ
পুঁজিবাজারে আসছে র্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু
কমলো সোনা ও রুপার দাম
চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!
সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে
সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি
ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ
পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা
কানাডা-রাশিয়া-সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার