ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

দুর্গাপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত


দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি photo দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশিত: ১-১০-২০২৪ বিকাল ৬:১৬

‘মর্যাদাপুর্ণ বার্ধক্য : বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ’ প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে ৩৪তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের সহায়তায় এবং কারিতাস এসডিডিবি প্রকল্পের অর্থায়নে দিবসটি পালিত হয়।

আলোচনা সভায় এসডিডিবি প্রকল্পের ডিসি কমিটির সভাপতি মো. নূরুল ইসলামের সভাপতিত্বে প্রকল্পের এমিনেটর মি. সারেন তজুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোসাম্মৎ জেবুনেচ্ছা, প্রভাষক ড. আব্দুর রাশিদ, সমাজসেবা অফিসার মো. মাসুল তালুকদার, প্রবীণ সমাজসেবক শহিদুল হক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জামাল তালুকদার, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, কারিতাস প্রতিনিধি ছবি ম্রং প্রমুখ।

এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শিলা রানী দাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মো. ফজলুর রহমান, মো. বজলুর রহমান আনছারী, যুব উন্নয়ন কর্মকর্তা পারভেজ হাসান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, প্রভাষক তোবারক হোসেন খোকন, নিরাপদ সড়ক চাই-এর সভাপতি মো. নুরুল আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। 

বক্তারা বলেন, প্রবীণদের সমাজে যথাযথ মূল্যায়ন করতে হবে। মনে রাখতে হবে, প্রবীণের যুক্তি আর নবীনের শক্তি, দুয়ে মিলে আনবে এই দেশের মুক্তি। প্রবীণ ব্যক্তিদের গুরুত্বকে বাড়িয়ে দিতেই সারাবছর কাজ করতে হবে। আমাদের একমাত্র ভরসাস্থল এই প্রবীণ মানুষগুলোকে ভালো রাখা আমাদের দায়িত্ব ও কর্তব্য। শেষ বয়সে যেন প্রবীণদের বৃদ্ধাশ্রমে যেতে না হয়, সেদিকে নজর দিতে সকলের প্রতি আহ্বান জানানো হয়।

আলোচনা শেষে ১০০ প্রবীণের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

এমএসএম / জামান

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা

রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার

অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল 

নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক

গলাচিপায় মাদ্রাসার সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন, চাকরির প্রলোভনে ৮ লক্ষ টাকা ঘুষের অভিযোগ

নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে শিশু নিখোঁজ