বিয়ের এক বছর পর পরিণীতির হানিমুন?
দেখতে দেখতে বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও রাজনীতিবীদ রাঘব চাড্ডার বিয়ের এক বছর পার হল। এই সময়ে নানা ঝড় বয়ে গেছে দুজনের জীবনে। আমেরিকায় রাঘবের চোখের অপারেশন। অন্যদিকে ‘চমকিলা’ ছবির প্রচার নিয়ে ব্যস্ত পরিণীতি। তবে এবার ছুটি। বিয়ের এক বছর হতেই সোজা মালদ্বীপে উড়ে গেলেন পরিণীতি-রাঘব। নীল সমুদ্রর পার থেকে পোস্ট করলেন বেশকিছু ছবি।
সামাজিক যোগাযোগ মাধ্য নিজেদের ছবি পোস্ট করার পর অনেক প্রশ্ন তুলছেন এটা কি তাহলে হানিমুন?
কয়েকদিন আগেই পরিণীতি সোশাল মিডিয়ার পোস্টে বলছিলেন, ‘বিষাক্ত মানুষদের জীবন থেকে ছুঁড়ে ফেলা উচিত! দুনিয়া কী ভাবছে, যায় আসে না।’ এই পোস্ট দেখার পা অনেকেই মনে করেছিলেন তাদের সম্পর্কে ফাটল ধরেছে। তার কয়েকদিন পর মালদ্বীপে তাদের ছবি দেখে বিষয়টি এখন অনেকটাই পরিষ্কার।
২০২৩ সালের মার্চ মাস থেকে পরিণীতি ও রাঘবের প্রেমের গুঞ্জন শোনা যায়। দুজনকে একসঙ্গে রেস্তরাঁ থেকেও বেরোতে দেখা যায়। সম্পর্কের জল্পনা সময়ের সঙ্গে সঙ্গে আরও বাড়তে থাকে। যা সত্যি হয় ২০২৩ সালের মে মাসে। সেদিনই পরিণীতি-রাঘবের বাগদান সম্পন্ন হয়। গত বছরেরই ২৪ সেপ্টেম্বর উদয়পুরে রাজকীয় বিয়ে সারেন আপ নেতা ও বলিউডের ‘ইশকজাদে গার্ল’।
বলিউডে বর্তমানে তার কাজের সংখ্যা হাতেগোনা। মাসখানেক আগেই ‘চমকিলা’ সিনেমায় চমক দেখিয়েছিলেন। তবে এখন আপ সাংসদ রাঘব চাড্ডার সঙ্গে সুখের ঘরকন্নায় ব্যস্ত বলিউড অভিনেত্রী।
T.A.S / T.A.S
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ