ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

অপূর্ব আসছেন বড়দিনে, সঙ্গী হচ্ছেন রাইমা সেন


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১-১০-২০২৪ বিকাল ৬:১৭

কলকাতার সিনেমার নায়ক হয়েছেন জিয়াউল ফারুক অপূর্ব। প্রায় ৮ বছরে বিরতি টেনে সিনেমায় ফিরেছেন ছোট পর্দার জনপ্রিয় এ অভিনেতা। 

পূজার আগে কলকাতা শহরে একের পর এক মেয়ের খুনের ঘটনা ঘটতে থাকে। আর সেই খুনের তদন্তে নামে পুলিশবাহিনী। ‘চালচিত্র’ নামের এই সিনেমায় প্রতিম ডি গুপ্ত যেন বাংলার কপ ইউনিভার্স তৈরি করতে চেয়েছেন। যেখানে পুলিশের চরিত্রগুলোতে তিনি ঢালিউড, টলিউডের পাশাপাশি বলিউডকেও মিলিয়ে দিয়েছেন! এই সিনেমাটির মধ্য দিয়ে প্রথমবারের মতো কলকাতার সিনেমায় অভিষেক হতে যাচ্ছে অপূর্বর।  এতে দেখা যাবে এক রহস্যময় চরিত্রে। এছাড়াও চারজন পুলিশের চরিত্রে দেখা যাবে টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, শান্তনু মাহেশ্বরী এবং ইন্দ্রজিৎ বসুকে। অপূর্ব ভক্তদের জন্য এবার সুখবর, আগামী ২০ ডিসেম্বর বড়দিন উপলক্ষে আসছে সিনেমাটি।  এখানেই কিন্তু শেষ নয়। একই তারিখে সম্ভবত মুক্তি পেতে পারে উইন্ডোজ প্রযোজনা সংস্থার ‘আমার বস’ ও দেবের ‘খাদান’। তাই অপূর্বের প্রতিযোগিতায় সঙ্গী হচ্ছেন দেব।

 প্রতিম ডি গুপ্ত এই ‘চালচিত্র’ এর পরিচালক।  এর আগে  ‘‌সাহেব বিবি গোলাম’, ‘‌মাছের ঝোল’, ‘‌আহারে মন’, ‘শান্তিলাল ও প্রজাপতি রহস্য’ ব্যবসা সফল সিনেমা পরিচালনা করেছে প্রতীম। তার পরিচালিত সর্বশেষ সিনেমা ‘‌লাভ আজ কাল পরশু’ মুক্তি পায় ২০২০ সালে। প্রতীমের প্রথম হিন্দি রোমান্টিক থ্রিলার-ফ্যান্টাসি সিরিজ ‘‌টুথপরি: হোয়েন লাভ বাইট’। সিরিজটি মুক্তি পায় নেটফ্লিক্সে।

পরিচালক জানিয়েছেন, শহরে পরপর খুন হতে থাকে। আর খুনের পর মরদেহগুলোকে যেভাবে সাজিয়ে রাখা হয় সেটার সঙ্গে ১২ বছরের পুরোনো একটি কেসের মিল পায় টোটার চরিত্র। সত্যিই কি সেই কেসের সঙ্গে এই কেসের মিল রয়েছে, নাকি তদন্তে নতুন কিছু উঠে আসবে—সেটা নিয়েই এই সিনেমা। সিনেমার গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন রাইমা সেন। রয়েছেন স্বস্তিকা দত্ত ও ব্রাত্য বসু। রাইমাকে দেখা যাবে টোটার স্ত্রীর চরিত্রে। স্বস্তিকা হবেন শান্তনুর প্রেমিকা।

T.A.S / T.A.S

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...