সাকিবের অবসর সিদ্ধান্ত, যা বললেন হাথুরুসিংহে
চেন্নাইয়ের পর কানপুরেও বড় হার। ২ ম্যাচের সিরিজে ভারতের কাছে হোয়াইটওয়াশ। স্বাভাবিকভাবে বাংলাদেশ দলের সংবাদ সম্মেলনে নিয়ে আগ্রহ থাকার কথা নয় ভারতীয় সাংবাদিকদের। তবে সাকিব আল হাসানের অবসর ঘোষণা কিছুটা কৌতূহল করে করে স্থানীয় গণমাধ্যমকর্মীদের।
কানপুর টেস্টে ৭ উইকেটে হারের পর বাংলাদেশ দলের পক্ষ থেকে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আসেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। লঙ্কান এ কোচের কাছে ভারতীয় সাংবাদিকদের প্রশ্ন ছিল শুধু সাকিবকে ঘিরে।
ঘরের মাঠের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে সাকিবের খেলা নিয়ে হাথুরুসিংহে বলেন, ‘এটাই সাকিবের শেষ টেস্ট ম্যাচ, এ ব্যাপারে আমি কিছু জানি না। আমি যতটুকু জানি, সে দক্ষিণ আফ্রিকা সিরিজটা খেলছে।’
সাকিবের বিকল্প কে হতে পারে, এমন প্রশ্নের মুখোমুখি হতে হয় লঙ্কান এ কোচকে, ‘আমি মনে করি, সাকিব না থাকলে কি হবে, সে ভাবনা তো সব সময়ই আছে, বিশেষ করে সে এখন তাঁর ক্যারিয়ারের শেষ অধ্যায়ে আছে।’
এ সময় হাথুরুসিংহে আরও যোগ করেন, ‘দক্ষিণ আফ্রিকাকে সাকিব তার সে শেষ সিরিজ বলায় আমরা সবাই অবাক হয়েছি। আর আপনি তো সাকিবের মতো হুবহু বিকল্প খুঁজে পাবেন না।’
চেন্নাইয়ে প্রথম টেস্টে ২৮০ রানে হারে বাংলাদেশ। পরে বৃষ্টি বিঘ্নিত কানপুর টেস্টে ভারত জয়ী হয় ৭ উইকেটে। ২ ম্যাচের এ সিরিজ ২-০ ব্যবধানে হারল বাংলাদেশ।
T.A.S / T.A.S
শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার
বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ
লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড
১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি
স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল
এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী
কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ
তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ
চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...
হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!
নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি