ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

সোহানা সাবাকে মেয়ের জামাইয়ের দিকে নজর দিতে মানা করলেন শাওন


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১-১০-২০২৪ বিকাল ৬:৩৫

আওয়ামী লীগ সরকারের আমলে অভিনেত্রী সোহানা সাবা সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম কিনেছিলেন। তবে মনোনয়ন পাননি। তার কাছের বন্ধু মেহের আফরোজ শাওন। দুজনই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব।

নানা বিষয়ে খুনসুটি করতে দেখা যায় তাদের।  তাদের ভক্তরাও সেসব উপভোগও করেন। সম্প্রতি ফেসবুকে অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলের পুরনো বিভিন্ন স্ট্যাটাস শেয়ার করছেন সাবা। যেখানে কখনো সরকার এবং সমাজের বিভিন্ন অসংগতি নিয়ে কথা বলতে দেখা গেছে তাকে।

নিজের ফেসবুকে আসিফ নজরুলের একটি পোস্ট শেয়ার করে সাবা লিখেছেন, ‘আজকাল স্যারের ফেসবুক পেজ ঘুরে দেখতে খুব ভালো লাগে। আমি তার ফ্যানগার্ল।’

অভিনেত্রীর সেই পোস্টের কমেন্টবক্সে এসে মন্তব্য করেছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন। যেখানে তিনি লিখেছেন, ‘খবরদার, আমার মেয়ে জামাইয়ের দিকে চোখ দিবি না!’

সাবাও কম যান না। শাওনের সেই মন্তব্যের জবাব দিয়েছেন তিনিও। সাবা লিখেছেন. ‘আপু, আমি স্যারের ফ্যানগার্ল মাত্র।’ তবে দুজনেই যে মজার ছলে মন্তব্য করেছেন, সেটা বুঝতে খুব একটা সমস্যা হয়নি নেটিজেনদের।

জানা গেছে, প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী শাওন। কিংবদন্তি এই লেখকের প্রথম ঘরের সন্তান অভিনেত্রী শিলা আহমেদকে বিয়ে করেছেন আসিফ নজরুল।

সেই দিক থেকে সম্পর্কে শাওনের জামাতা হন তিনি। ফলে নিজের জামাতাকে নিয়েই সাবার পোস্টে মন্তব্য করতে দেখা গেল এই অভিনেত্রীকে।

T.A.S / T.A.S

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...