ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

ভারতে সাংবাদিকদের ভালোবাসায় সিক্ত সাকিব


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১-১০-২০২৪ বিকাল ৭:১৬

ভারত সফরে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। মঙ্গলবার শেষ হয়েছে কানপুর টেস্ট। এই টেস্ট শুরুর আগেই টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন সাকিব আল হাসান।

দেশের মাঠে চলতি মাসেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রয়েছে বাংলাদেশের টেস্ট সিরিজ। সেই সিরিজে খেলার মধ্য দিয়ে টেস্ট থেকেও অবসর নেওয়ার কথা বলেছেন সাকিব।

গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই বিপাকে আওয়ামী লীগের এমপি-মন্ত্রী এবং নেতাকর্মীরা। সেই তালিকায় আছেন সাকিব আল হাসান। সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে মাগুরা-১ আসন থেকে নির্বাচন করে সংসদ সদস্য হয়েছেন সাকিব। 

সংসদ সদস্য হওয়ার কারণে মোহাম্মদপুরের একটি হত্যা মামলায় আসামি করা হয়েছে সাকিব আল হাসানকে। যে কারণে তার দেশে ফেরা অনিশ্চিত হয়ে গেছে। দেশে না ফিরতে পারলে তার টেস্ট ক্যারিয়ার হয়তো শেষ ধরেই নেওয়া যায়। 

মঙ্গলবার কানপুরে তাকে সম্ভাব্য বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। বাংলাদেশ থেকে সিরিজ কাভার করতে যাওয়া সাংবাদিকরা ম্যাচ শেষে তাকে সম্মাননা স্মারক ও ফুল দিয়ে বিদায়ী শুভেচ্ছা জানান।

বাংলাদেশি সাংবাদিকদের সংবর্ধনার পাশাপাশি সাকিব উপহার পেয়েছেন বিরাট কোহলির কাছ থেকেও। তাকে ব্যাট উপহার দিয়েছেন কোহলি। এমআরএফ কোম্পানির ব্যাট ব্যবহার করেন কোহলি। নিজ হাতে সাকিবকে ব্যাট দেন তিনি। বিদায়ী উপহার দেওয়ার সময় বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারকে জড়িয়ে ধরেন বিশ্বের অন্যতম সেরা ব্যাটার।

T.A.S / T.A.S

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা