যুব ও ক্রীড়া মন্ত্রণালয়
সার্চ কমিটি পুনর্গঠন, প্রতিবেদন দাখিলের সময়সীমা বিলোপ
ক্রীড়াঙ্গনে সংস্কারের জন্য পাঁচ সদস্যের সার্চ কমিটি গঠন করেছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সম্প্রতি সে কমিটি থেকে মহিউদ্দিন বুলবুলকে অব্যাহতি দেওয়া হয়। এবার তার স্থলে কমিটিতে যুক্ত করা হয়েছে বিকেএসপির মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলামকে।
গত ২৯ আগস্ট গঠিত পাঁচ সদস্যের সার্চ কমিটির আহ্বায়ক করা হয় সাবেক জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন জোবায়েদুর রহমান রানাকে। আর কমিটিতে সদস্য হিসেবে রাখা হয় সাবেক হকি খেলোয়াড় অবসরপ্রাপ্ত মেজর ইমরোজ, প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার, সিনিয়র ক্রীড়া সাংবাদিক এমএম কায়সার ও মহিউদ্দিন বুলবুল।
তবে সম্প্রতি বুলবুলের কর্মকাণ্ডে বিব্রত হয়ে তাকে শোকজ করে সরকার। যথাযথ জবাব দিতে না পারায় তাকে কমিটি থেকে অব্যাহতি দেওয়া হয়। বুলবুলের অব্যাহতির সপ্তাহখানেকের মধ্যেই বিকেএসপি পরিচালককে কমিটির সদস্য মনোনীত করা হয়েছে।
গত ২৯ আগস্ট ক্রীড়া মন্ত্রণালয়ের অফিস আদেশে সার্চ কমিটিকে ২ মাসের মধ্যে প্রতিবেদন জমার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। তবে মঙ্গলবারের (১ অক্টোবর) অফিস আদেশে আগের সময়সীমা বাতিল করে প্রতিবেদন দাখিলের কোনো ‘ডেডলাইন’ উল্লেখ করা হয়নি।
এছাড়া নতুন নির্দেশনায় সার্চ কমিটিকে শুধু জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সচিব সাচিবিক সহায়তা করবেন বলে জানানো হয়। আগের আদেশে ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিবও (ক্রীড়া) সাচিবিক সহায়তার জন্য দায়িত্বপ্রাপ্ত ছিলেন।
T.A.S / T.A.S
যৌবন ধরে রাখতে ‘রেড লাইট’ থেরাপি নিচ্ছেন সানিয়া মির্জা
এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের স্বর্ণপদক জয়
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে মিরপুরের ফ্লাডলাইটে আগুন
সেঞ্চুরির অপেক্ষা বাড়ল সাদমানের, দিন শেষে বাংলাদেশের ২১৩ রান
‘ক্যারিয়ারে অনেক ব্যালন ডি’অর জিতবে ইয়ামাল’
আচরণবিধি ভেঙে শাস্তি পেলেন রউফ, জরিমানা ইংল্যান্ডেরও
‘ইনজেকশন নিয়ে খেলেছি’, বিশ্বকাপ ফাইনাল নিয়ে রোমেরো
‘বড় ম্যাচে কিছু করতে পারে না’, ব্যালনজয়ী কেইনকে নিয়ে সাবেক ফরাসি তারকা
মুশফিককে ছাড়া ক্যারিবীয়দের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ
ইতিহাসের বড় অঘটন, ৪র্থ স্তরের দলের কাছে অবিশ্বাস্য হারে আর্সেনালের বিদায়
কোনোরকমে একশ ছুঁয়ে অলআউট পাকিস্তান
যে তিন পারফরম্যান্সে ব্যালন ডি’অর জিতলেন কেইন