চৌগাছায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় শিশুর মৃত্যু
যশোরের চৌগাছায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় আফরোজা খাতুন নামে আট বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) রাত ৮টার দিকে চৌগাছা-কোটচাঁদপুর সড়কের তজবিজপুর গ্রামের মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আফরোজা ওই গ্রামের কৃষক আরিফুল ইসলামে মেয়ে। এ ঘটনায় নিহতের পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে ঝিনাইদাহ জেলার কোটচাঁদপুর উপজেলা হতে রোগী নিয়ে একটি অ্যাম্বুলেন্স (ঢাকা মেট্রো-ছ ৭১-০৪৮৪ চৌগাছা হয়ে যশোরের উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে চৌগাছার হাকিমপুর ইউনয়নের তজবিজপুর গ্রামে জামে মসজিদসংলগ্ন এলাকায় পৌঁছলে শিশু আফরোজা খাতুন দৌড়ে সড়ক পার হতে যায়। এ সময় অ্যাম্বুলেন্সের ধাকায় শিশুটি সড়কের ওপর ছিটকে পড়ে। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ওই অ্যাম্বুলেন্সে করেই তাকে চৌগাছা হাসপাতালে নিলে হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. জুলকার হোসেন তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির মৃত্যুর খবর জানার পরপরই অ্যাম্বুলেন্সের চালক গা-ঢাকা দেন। পরে ওই অ্যাম্বুলেন্সে থাকা রোগীর স্বজনরা অন্য একটি অ্যাম্বুলেন্স ভাড়া করে যশোরের উদ্দেশে রওনা হন।
হাকিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল হাসান বলেন, এটি একটি মর্মান্তিক ঘটনা। আমি জানার পরপরই হাসপাতালে যাই এবং শোকাহতদের সান্ত্বনা দেয়ার চেষ্টা করি।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এমএসএম / জামান
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান
কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়
Link Copied