ম্যারাডোনার দেহাবশেষ স্থানান্তরে বাধা নেই
ডিয়েগো ম্যারাডোনার দেহাবশেষ কবরস্থান থেকে সরানোর অনুমতি দিয়েছেন আর্জেন্টিনার একটি আদালত। মঙ্গলবার (১ অক্টোবর) আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসের কেন্দ্রস্থলে সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলারের সমাধিস্তম্ভ বানিয়ে তার দেহাবশেষ সেখানে স্থানান্তর করার নির্দেশ দিয়েছেন আদালত। ম্যারাডোনার কন্যাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছেন আদালত।
মস্তিষ্কে অস্ত্রোপচারের পর ২০২০ নভেম্বরে ৬০ বছর বয়সে মারা যান ১৯৮৬ সালের বিশ্বকাপজয়ী এই ফুটবলার। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর বুয়েনস এইরেসে একটি বাসা ভাড়া করে ম্যারাডোনাকে সেখানে রাখা হয়েছিল। অস্ত্রোপচারের দুই সপ্তাহ পর হার্ট অ্যাটাকে মারা যান ম্যারাডোনা।
ম্যারাডোনার মেয়েরা অনুরোধ করেছিলেন, ‘এম১০ মেমোরিয়াল’ নামে একটি স্মৃতিস্তম্ভ বানিয়ে তাদের বাবার দেহাবশেষ যেন সেখানে স্থানান্তর করা হয়। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, যে আদালত কিংবদন্তি ম্যারাডোনার দেহাবশেষ স্থানান্তরের অনুমোদন দিয়েছেন। সেইসঙ্গে আদালত ম্যারাডোনার মৃত্যুর পেছনে তার চিকিৎসক দলের কোনো ধরনের অবহেলা ছিল কি না, সে বিষয়ে তদন্ত করছেন।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম বুয়েনস এইরেস টাইমস জানিয়েছে, সান ইসিদ্রোর তিন নম্বর ফৌজদারি আদালতে ম্যারাডোনার দেহাবশেষ স্থানান্তরের নির্দেশ দিয়েছেন। বুয়েনস এইরেসের উত্তর–পশ্চিমাঞ্চলে বেলা ভিস্তায় এখন সমাহিত আছেন ম্যারাডোনা। পুয়ের্তো মাদেরোয় সমাধিস্তম্ভ বানিয়ে সেখানে তার দেহাবশেষ স্থানান্তর করা হবে।
প্রস্তাবিত নতুন সমাধিস্তম্ভের বিষয়ে ম্যারাডোনার সন্তানদের পক্ষ থেকে বলা হয়েছে, জায়গাটি তার ‘বর্তমান সমাধির তুলনায় নিরাপদ এবং সব আর্জেন্টাইন ও বিশ্বের মানুষ তাকে শ্রদ্ধা জানাতে পারবেন।’
T.A.S / T.A.S
যৌবন ধরে রাখতে ‘রেড লাইট’ থেরাপি নিচ্ছেন সানিয়া মির্জা
এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের স্বর্ণপদক জয়
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে মিরপুরের ফ্লাডলাইটে আগুন
সেঞ্চুরির অপেক্ষা বাড়ল সাদমানের, দিন শেষে বাংলাদেশের ২১৩ রান
‘ক্যারিয়ারে অনেক ব্যালন ডি’অর জিতবে ইয়ামাল’
আচরণবিধি ভেঙে শাস্তি পেলেন রউফ, জরিমানা ইংল্যান্ডেরও
‘ইনজেকশন নিয়ে খেলেছি’, বিশ্বকাপ ফাইনাল নিয়ে রোমেরো
‘বড় ম্যাচে কিছু করতে পারে না’, ব্যালনজয়ী কেইনকে নিয়ে সাবেক ফরাসি তারকা
মুশফিককে ছাড়া ক্যারিবীয়দের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ
ইতিহাসের বড় অঘটন, ৪র্থ স্তরের দলের কাছে অবিশ্বাস্য হারে আর্সেনালের বিদায়
কোনোরকমে একশ ছুঁয়ে অলআউট পাকিস্তান
যে তিন পারফরম্যান্সে ব্যালন ডি’অর জিতলেন কেইন