জুড়ীতে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম গ্রেফতার
মৌলভীবাজারের জুড়ীতে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলামকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (২ অক্টোবর) সকালে মামলার তদন্তকারী কর্মকর্তা সিরাজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম যুবলীগ নেতা শেখরুল ইসলামের গ্রামের বাড়ি ভোগতেরা গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সিরাজুল ইসলাম।
মামলা সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ১৬ জুলাই এবং ৩ ও ৪ আগস্ট জুড়ী শহরে কর্মসূচি পালনকালে তিন দিনই সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বিশেষ করে ৩ আগস্ট একটি শান্তিপূর্ণ মিছিল বের করেন শিক্ষার্থীরা। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের বাধা দেয়। একপর্যায়ের হামলা চালিয়ে শিক্ষার্থীদের মারধর করা হয়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। পরে এ ঘটনায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৬৩ নেতাকর্মীর বিরুদ্ধে গত ২৬ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমম্বয়কারী তারেক মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেন। ওই মামলার আসামি ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সিরাজুল ইসলাম বলেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলামকে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার করা হয়েছে।
T.A.S / জামান
সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১
বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার
জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত
ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার
বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার
বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র্যাব-৫
নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ