নরসিংদীতে বর্তমান ডেঙ্গু রোগীর সংখ্যা ৫৮
নরসিংদীতে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। বুধবার (২ অক্টোবর) দুপুর ১২টায় নরসিংদী সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, নরসিংদীতে বর্তমানে ডেঙ্গু রোগীর সংখ্যা ৫৮ জন। নরসিংদী জেলার ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ ২৪ ঘণ্টায় প্রাইভেট হাসপাতালে কোনো রোগী শনাক্ত হয়নি। সরকারি হাসপাতালে শনাক্ত হয়েছে নতুন করে ১১ জন।
জানা গেছে, ২৪ ঘণ্টায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ৯ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কেউ মারা যায়নি। বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৫৮ জন। নরসিংদী ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৩১ ডেঙ্গু রোগী। জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৫ জন। এছাড়া পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন, শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন এবং মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাতজন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।
জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে অদ্যাবধি সেবাপ্রাপ্ত ডেঙ্গু রোগীর সংখ্যা ১ হাজার ২২৮ জন। ডেঙ্গুতে এখন পর্যন্ত মারা গেছেন তিনজন।
T.A.S / জামান
ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী