ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

সুলতান'স ডাইনের পচা মাংস জব্দের ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা


সিলেট ব্যুরো অফিস photo সিলেট ব্যুরো অফিস
প্রকাশিত: ২-১০-২০২৪ দুপুর ১:৫৯

সিলেটের সুলতান’স ডাইন খাওয়াচ্ছে পচা খাসির মাংস। তাদের পচা মাংসের সরবরাহকারী প্রতিষ্ঠানে হানা দিয়ে স্থানীয় জনতা মাংস জব্দ করেন। এ সময় সুলতান‘স ডাইনের মাংস সরবরাহকারী প্রতিষ্ঠান মা-বাবার দোয়ার কর্মচারী মোহাম্মদ সুমনকে জনতা আটক করে। ঘটনাটি ধামাচাপা দিতে ম্যানেজের চেষ্টা করে সুলতান'স ডাইন কর্তৃপক্ষ।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১ অক্টোবর)  সিলেট নগরীর দাঁড়িয়াপাড়া এলাকার মেঘনা-বি-৩৩  ইমন হাউজিং এলাকার একটি ভাড়া বাসায়।

জনতার হাতে আটক সুৃমন জানান, সুলতান’স ডাইনকে এভাবে মাংস সরবরাহ করা হয়ে থাকে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে ওই বাসা থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। এতে চরম বিরক্ত ছিলেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার বিকালে স্থানীয় কয়েকজন যুবক সেখানে যান এবং দেখতে পান ওই বাসায় খাসির মাংস মজুদ করে রাখা হয়েছে। পরে জান যায় এগুলো সুলতান’স ডাইনের খাসির মাংস। এ সময় যুবকরা স্থানীয় মুরব্বিদের শরণাপন্ন হলে তারা সুলতান'স ডাইনের কর্তৃপক্ষকে অবহিত করলে তারা এসে স্থানীয় এক ব্যক্তির বাসায় বসে বিষয়টি মিটমাটের চেষ্টা করেন।

মাংস সরবরাহকারী মা-বাবার দোয়া প্রতিষ্ঠানের কর্মচারী মোহাম্মদ সুমন বলেন, আমাদের দোকান আছে ঢাকার কাপ্তানবাজারে। খাসিগুলো সেখানে জবাই করা হয়। পরে সেখান থেকে মাংসগুলো বস্তায় ভরে বাসে করে সিলেটের কদমতলীতে আনা হয়। সেখান থেকে আমরা কয়েকজন গিয়ে সেগুলো এখানে নিয়ে আসি। পরে মাংসের সাইজ করে সুলতান’স ডাইনে সাপ্লাই দেই।

তিনি আরো বলেন, আমরা প্রতিদিন ২০০ থেকে ২৫০ কেজি খাসির মাংস ঢাকা থেকে নিয়ে আসি এবং সকালে এনে সেগুলো বিকালে সাপ্লাই দেই। তবে সেগুলোতে এত দুর্গন্ধ থাকার কারণ সঠিকভাবে বলতে পারেননি তিনি।

সংগ্রহশালার পাশে থাকা একটি বাসার ভাড়াটিয়া রণজিত সরকার বলেন, আমার পাশের ঘর থেকে সিলেট সুলতান’স ডাইনে মাংস দেয়া হয়। প্রথমে আমার পার্শ্ববর্তী ঘরে মাংস কাটা হতো। আমরা বাসার মালিকের কাছে অভিযোগ দেয়ায় এখন আর ঘরে না করে বাসার পাশের বাউন্ডারিসংলগ্ন জায়গায় মাংস ধোয়া ও কাটাকাটির কাজ করে। এখানে প্রচুর দুর্গন্ধ হয়, যা আশেপাশে ছড়িয়ে পড়ে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক যুবক বলেন, এক মাস ধরে আমরা এ সমস্যায় ভুগছি। মাংস ভালো না তাই এত দুর্গন্ধ বের হয়। যদি মাংস ভালো হতো তাহলে নিশ্চয়ই সেগুলো থেকে দুর্গন্ধ বের হতো না।

এ বিষয়ে জানতে চাইলে সিলেট সুলতান'স ডাইনের ম্যানেজার (অপারেশনস) জুলকার আহমদ উপস্থিত সাংবাদিকদের বলেন, আপনারা কি কোন প্রমাণ পেয়েছেন যে এই মাংস আমরা ওদের কাছ থেকে সংগ্রহ করি? পরে সেখানে থাকা সাংবাদিকরা জানান, তাদের কাছে প্রমাণ আছে। পরে তিনি মাংস সংগ্রহের কথা স্বীকার করেন।

এ সময় তিনি বলেন, আমরা প্রতিদিনকার মাংস প্রতিদিনই কাজে লাগাই। কোনো ফ্রোজেন মাংস আমরা ব্যবহার করি না। পরে উপস্থিত সাংবাদিকরা ঢাকার কাপ্তানবাজারে জবাই করা মাংস কিভাবে সিলেটে এনে ব্যবহার করেন- এ প্রশ্ন করলে তার কোনো সদুত্তর দিতে পারেননি তিনি।

এদিকে, এ ঘটনার পর গণমাধ্যমে যাতে সংবাদটি প্রকাশ না পায় তার জন্য সাংবাদিকদের ম্যানেজ করার প্রস্তাব দেন সুলতান'স ডাইনের ম্যানেজার জুলকার আহমেদ।

T.A.S / জামান

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের