ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

এমপি একরামের ফাঁসির দাবিতে সুবর্ণচরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ


ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর photo ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর
প্রকাশিত: ২-১০-২০২৪ দুপুর ২:২২

দুটি হত্যা মামলার আসামি নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী মঙ্গলবার (১ অক্টোবর) রাতে চট্রগ্রাম থেকে র‍্যাবের হাতে গ্রেফতার হন। গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে সুবর্ণচর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তার ফাঁসির দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেন।

বুধবার (২ অক্টোবর) দুপুর ১২টায় সুবর্ণচর উপজেলার চরবাটা খাসেরহাট রাস্তার মাথা থেকে বিশাল প্রতিবাদ মিছিল বের করে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন। প্রতিবাদ মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চরবাটা খাসেরহাট বাজার পল্টন মোড়ে শেষ হয়। যুবদলের অভিভাবক বেলাল হোসেন সুমনের সঞ্চালনায় এবং চরবাটা ইউনিয়ন বিএনপির সভাপতি অলি উল্যাহর সভাপতিত্বে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুবর্ণচর উপজেলা বিএনপির সদস্য জামাল উদ্দিন গাজী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন ফারুক এবং উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল হুদা।

প্রতিবাদ সমাবেশে আরো উপস্থিত ছিলেন- উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিয়াজ উদ্দিন শাকিল, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মঞ্জুরুল আখতার মঞ্জু, যুবদলের যুগ্ম-আহ্বায়ক রিয়াজ সিদ্দীকি সৈকত, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আলী আহসান মোহাম্মদ তারেক, সদস্য সচিব মামুন হোসেন রোহানসহ উপজেলা ইউনিয়নের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, এমপি একরাম নিজের অবৈধ ক্ষমতা প্রভাবে সুবর্ণচরসহ পুরো নোয়াখালীতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি-নির্যাতন করেছিল। দুর্নীতি করে শত শত কোটি টাকা বিদেশে প্রাচার করেছে। উন্নয়নের নামে হরিলুট করেছে। তার ছেলে সাবাব চৌধুরী ঢাকায় এক নিরিহ লোককে গাড়িচাপায় হত্যা করেছে, পুরো নোয়াখালীতে সে ও তার পরিবার ত্রাসের রাজ্য কায়েম করেছে। দুটি হত্যা মামলায় তাকে গ্রেফতার করায় র‍্যাবসহ প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে একরামুল করিম চৌধুরীর ফাঁসির দাবি জানান তারা।

T.A.S / জামান

বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা