ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

পূজার ফুল তুলতে গিয়ে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু


আমির হোসেন, নোয়াখালী photo আমির হোসেন, নোয়াখালী
প্রকাশিত: ২-১০-২০২৪ দুপুর ২:২৫

নোয়াখালীর সুবর্ণচরে সাপের কামড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মৃত সন্ধ্যা রানী দাস (৩৭) উপজেলার চরবাটা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম চরবাটা গ্রামের শঙ্কর মিস্ত্রি বাড়ির সঞ্জয় দেবনাথের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী ছিলেন। বুধবার (২ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার পশ্চিম চরবাটা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের ভাশুরের ছেলে শিমুল দেবনাথ জানান, সকালে বসতঘরে পূজা দেয়ার জন্য বাড়ির পাশের আঙিনায় ফুল তুলতে যান কাকি। যাওয়ার পথে ধানক্সেতের আইলে তার বাম পায়ে সাপে দংশন করে। তাৎক্ষণিক তিনি ঘরে ফিরে এসে সবাইকে বিষয়টি জানান। সাথে সাথে তার বমি শুরু হয়। পরে বাড়ির লোকজন তাকে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পথে সকাল ৯টার দিকে মৃত্যু হয়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, পুলিশকে নিহতের পরিবার বিষয়টি অবহিত করেনি। খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।  

T.A.S / জামান

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান