ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

হত্যাচেষ্টা মামলায় দুর্গাপুরের যুবলীগ-ছাত্রলীগ ও কৃষক লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার


দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি photo দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশিত: ২-১০-২০২৪ দুপুর ৩:২৪

রাজশাহী দুর্গাপুরে হত্যাচেষ্টা ও নাশকতা মামলায় যুবলীগ, ছাত্রলীগ ও কৃষক লীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।মঙ্গলবার (১ অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাকৃতরা হলেন- উপজেলার জয়নগর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান (২৮), ঝালুকা ইউনিয়নের চৌপুকুরিয়া ওয়ার্ড যুবলীগের সভাপতি জহরুল হক (৩৫), কিসমত গণকৈড় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক আসলাম আলী (৩৮), পৌর এলাকার শালঘরিয়া গ্রামের যুবলীগকর্মী সুমন (৩৬) ও মাসুদ রানা মিঠু (৪০)। 

জানা গেছে, গত ৩ সেপ্টেম্বর হত্যাচেষ্টা ও নাশকতা চালানোর অভিযোগে থানায় মামলটি দায়ের করেন দুর্গাপুর উপজেলার চক জয়কৃষ্ণপুর গ্রামের শাহাদত হোসেন। দায়ের করা মামলার এজাহারে বলা হয়েছে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আগের দিন অর্থাৎ গত ৪ আগস্ট রাজশাহীর দুর্গাপুর উপজেলা মেডিকেল মোড়ে আসামিরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে প্রকাশ্য দিবালোকে বোমার বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করেন। তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহযোগিতাকারীদের হত্যার উদ্দেশ্যে ব্যাপক নাশকতা চালান।

দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বলেন, অভিযোগ থাকায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের পাঁচ নেতাকর্মীকে আটক করা হয়েছে। গত ৩ সেপ্টেম্বর থানায় দায়ের হওয়া নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

T.A.S / জামান

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা

রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার

অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল 

নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক

গলাচিপায় মাদ্রাসার সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন, চাকরির প্রলোভনে ৮ লক্ষ টাকা ঘুষের অভিযোগ

নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে শিশু নিখোঁজ