৮ কোটি টিকার বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত জানাবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র বিশ্বকে প্রতিশ্রুতি দেওয়া করোনাভাইরাসের আট কোটি টিকার ডোজ তারা কীভাবে বিক্রি ও বিতরণ করবে তা আগামী দুই সপ্তাহের মধ্যে জানাবে।
বার্তা সংস্থা রয়টাসের প্রতিবেদনে জানা যায়, মঙ্গলবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন কোস্টা রিকার প্রেসিডেন্ট কার্লোস আলভারাদোর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেছেন।
ব্লিনকেন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন এই প্রক্রিয়ার সঙ্গে রাজনীতিকে যুক্ত না করে টিকার ন্যায্য বিতরণকেই প্রাধান্য দেবে।
এর আগে সোমবার বাইডেন জানিয়েছিলেন, ইতোমধ্যেই অন্যান্য দেশকে দেওয়ার পরিকল্পনা করা অ্যাস্ট্রাজেনেকার ছয় কোটি ডোজের পাশাপাশি ফাইজার/বায়োএনটেক, মর্ডানা ও জনসন এন্ড জনসনের আরও অন্তত দুই কোটি ডোজ বিতরণ করবে তার প্রশাসন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে লাতিন আমেরিকায় প্রথম সফরে গিয়ে ব্লিনকেন বলেন, ওই টিকাগুলো আমরা কীভাবে বিতরণ ও বিক্রি করবো সেই প্রক্রিয়া আগামী দুই সপ্তাহের মধ্যে ঘোষণা করবো।
ঘোষণায় প্রক্রিয়াটির মানদণ্ড ও বিস্তারিত প্রকাশ পাবে বলে জানিয়েছেন তিনি।
ভারত, ব্রাজিলের মতো মহামারীতে পর্যদুস্ত হয়ে পড়া বিভিন্ন দেশের প্রাদুর্ভাব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সহায়তা করার জন্য যুক্তরাষ্ট্রকে উদ্ধৃত্ত টিকা বিতরণের আহ্বান জানিয়েছে বহু পক্ষ, এই নিয়ে চাপে আছে বাইডেন প্রশাসন।
মঙ্গলবার বিশ্বব্যাংক অতিরিক্ত টিকা ছেড়ে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে।
প্রীতি / প্রীতি
প্রয়োজনে খেলা-সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে শিল্পখাতে বিদ্যুৎ দেওয়া হবে
দুদিনে তৃতীয়বারের মতো আটক রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী
শিক্ষার্থীর হাত উড়ে গেছে, বিক্ষোভ দমনে গ্রেনেড ব্যবহার করবে না ফ্রান্স
গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার
জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি, নিষিদ্ধ হলো মদ
রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী
ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন
সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের
ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র
কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার
দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক