দূর্নীতি ও জাল জালিয়াতি প্রমানিত হওয়ায়
আটোয়ারী লক্ষ্মীপুর মাদরাসার অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিস
দুর্নীতি ও জাল-জালিয়াতি প্রমাণ হওয়ায় পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার লক্ষ্মীপুর ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ আব্দুল মতিন সরকারকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিসটি ওয়েবসাইটে দেখা গেছে। বুধবার (২ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন আটোয়ারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মো. কামরুল হাসান। এর আগে মঙ্গলবার পরিদর্শক ইমন আমির স্বাক্ষরিত নোটিস প্রদান করে অধিদপ্তরের ওয়েবসাইটে দেয়া হয়।
নোটিসে বলা হয়েছে, আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তার গত বছরের ৯ আগস্ট দাখিলকৃত তদন্ত প্রতিবেদন অনুযায়ী দুর্নীতি, জাল-জালিয়াতি, অর্থ আত্মসাৎ এবং শিক্ষক নিয়োগে অনিয়ম প্রমাণিত হয়েছে। এতে আপনার বেতন-ভাতা এমপিও কেন স্থাগিতসহ ইনডেক্স বাতিল করা হবে না মর্মে আগামী ৫ অক্টোবরের মধ্যে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর দাখিল করার নির্দেশ দেয়া হয়।
এ বিষয়ে মুঠোফোনে অধ্যক্ষ আব্দুল মতিন সরকারের সাথে কথা বলতে চাইলে সাংবাদিক পরিচয় পেয়ে ফোনটি কেটে দেন।
প্রসঙ্গত, গত বছর শিক্ষা বোর্ডের কাগজ জাল করে মাদরাসা পরিচালনা কমিটি অনুমোদন, ভুয়া পরীক্ষার্থী দিয়ে পরীক্ষা দেয়ানো, প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ, শিক্ষক-কর্মচারী নিয়োগ বাণিজ্যেসহ ধর্ষণচেষ্টার অভিযোগে বিভিন্ন সংবাদপত্রে খবর প্রকাশ হয়। এ বিষয়ে আনছারুল ইসলাম বাদী হয়ে মাদ্রাসা শিক্ষা বোর্ডে লিখিত অভিযোগ দায়ের করেন।
T.A.S / জামান
বিদ্যুৎ সংকটের প্রতিবাদ করায় গ্রাহকদের ওপর হামলার অভিযোগ, উত্তাল মনপুরা
লোহাগড়ায় শারীরিক অসুস্থতায় আ.লীগের ওয়ার্ড সেক্রেটারির পদত্যাগ
নাগেশ্বরীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ব্যক্তি খুন
বর্ণাঢ্য আয়োজনে তেঁতুলিয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু আন্তর্জাতিক জুনিয়র টেনিসের আসর
নাচোলে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী হাসান, বিল্লাল হোসেন ও ইয়াসিন আরাফাতের বিরুদ্ধে মানববন্ধন
কুড়িগ্রামে কবির কণ্ঠে কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
দৈনিক সকালের সময় সংবাদ প্রকাশের পর সোনাহাট ব্রীজের সংস্কারকাজ শুরু
দিনাজপুরের ০২ নং সুন্দরবন ইউনিয়ন পরিষদের গোষ্টের ডাঙ্গায় আটদলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
ডামুড্যায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন