যুক্তরাষ্ট্রে ফিরে গেলেন সাকিব
সাকিব আল হাসানের টেস্ট ক্যারিয়ার কি শেষ? এই প্রশ্নের উত্তর কঠিন হয়ে উঠেছে এখন। কানপুর টেস্টের আগেই তিনি জানিয়ে দিয়েছিলেন, মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলবেন তিনি। তবে শঙ্কাটা জেগেছে অন্য জায়গায়, তিনি দেশে ফিরলে নিরাপত্তা পাবেন কি না তা নিয়েই যত সংশয়। এ দোটানার মধ্যেই সাকিব যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন। সেখান থেকে তিনি বাংলাদেশে ফিরবেন কি না সেটি এখন বড় প্রশ্ন। মঙ্গলবার কানপুর টেস্ট শেষ হওয়ার পর রাতেই যুক্তরাষ্ট্রের বিমান ধরেছেন সাকিব। টেস্ট দলের বাকি সদস্যরা বাংলাদেশে আসবেন বুধবার। সাকিবের যুক্তরাষ্ট্রে যাওয়া অবশ্য নতুন কিছু নয়। তবে এবার তিনি আদৌ ফিরবেন কি না, এমন প্রশ্ন নিয়ে যাচ্ছেন। কানপুর টেস্টের পর ভারতে সাকিবকে ফুল ও ক্রেস্ট দিয়ে বিদায়ী শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশি সাংবাদিকরা। তাকে একটি ব্যাট উপহার দিয়েছেন বিরাট কোহলি। সবমিলিয়ে অনেকে কানপুরেই সাকিবের শেষ দেখছেন।
Aminur / এমএসএম
শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার
বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ
লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড
১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি
স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল
এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী
কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ
তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ
চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...
হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!
নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি