ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

মৎস্য সপ্তাহ উপলক্ষে বোরহানউদ্দিনে সাংবাদিকদের সাথে মতবিনিময়


ভোলা প্রতিনিধি photo ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৮-২০২১ দুপুর ৪:২০

‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ এ স্লোগানকে সামনে রেখে ভোলার বোরহানউদ্দিনে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হচ্ছে। এ উপলক্ষে শনিবার (২৮ ‍আগস্ট) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের হলরুমে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বোরহানউদ্দিন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আলী আহাম্মদ আখনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুর রহমান। এ সময় বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোবাশ্বের হাসান শিপন, বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেসক্লাবের সহ-সভাপতি এমএ অন্তর হাওলাদার, রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক নীল রতন, বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক মো. নাছির পাটোয়ারী প্রমুখ।

মতবিনিময় সভায় দেশি প্রজাতির মাছ রক্ষার্থে অভয়াশ্রম গড়ে তোলার ওপর গুরুত্বরোপ করা হয়। এছাড়া ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে প্রচার-প্রচারণাসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আলী আহাম্মদ আখন। 

এমএসএম / জামান

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়