ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

কামারখন্দে আ.লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেফতার


শহিদুল ইসলাম, কামারখন্দ  photo শহিদুল ইসলাম, কামারখন্দ
প্রকাশিত: ২-১০-২০২৪ দুপুর ৪:৫২

সিরাজগঞ্জের কামারখন্দে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগে দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২ অক্টোবর) সকালে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলা যুবলীগ নেতা রায়দৌলতপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মো. আবু হানিফ (৪০) এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য জামতৈল গ্রামের মৃত কোবাদ হোসেনের ছেলে মো. পিয়ার মাহমুল (৪৭)। 

মামলার এজহারের সূত্রে জানা যায়, গত ২৬ আগস্ট মো. শামীম হোসেন নামে এক ব্যক্তি বিস্ফোরক আইনে একটি মামলা করেন। মামলায় ৩৭ জনের নাম উল্লেখসহ ২০০ থেকে ৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। 

মামলার এজহারে আরো জানা যায়, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন করতে গেলে আসামিরা অর্থাৎ আওয়ামী লীগ নেতারা পিস্তল, রাইফেল, ককটেল, তাজা বোমা, বিভিন্ন প্রকার আগ্নেয়াস্ত্র, রামদা, ছুরি, লোহার রড, জিআই পাইপ, কাঠের বাটাম, বাঁশের লাঠি দিয়ে তাদের ওপর হামলা করে। এছাড়া আওয়ামী লীগ নেতারা ৩০-৩৫ রাউন্ড গুলি ছোড়েন এবং ১০টি বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দায়েরকৃত মামলায় তাদের গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

T.A.S / জামান

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক।

চট্টগ্রামে ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন পুলিশ হেফাজতে

গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড মেরে সরাল পুলিশ

ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ