ভোলাহাটে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা কৃষি দপ্তরের উদ্দ্যোগে ও উপজেলা প্রশাসনের ২০২৪-২৫ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার কৃষকদের মাঝে জোকযস বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণের করেছেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিদা আক্তার। মঙ্গলবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলার ৪৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে এ উপকরণসমূহ বিতরণ করা হয়।
এ সময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. সুলতান আলী স্বাগত বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশীষ কুমার দেবনাথ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রতন কুমার নায়েক, মৎস্য কর্মকর্তা ওয়ালিউল ইসলাম, আরডিও সবুজ আলী, সমাজসেবা কর্মকর্তা নাসিম উদ্দিন, সাব-রেজিস্ট্রার বিদ্যুৎ কুমার মণ্ডল।
এ সময় উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আক্তারুল ইসলামের সঞ্চালনায় উপ-সহকারী কর্মকর্তাগণ, বিভিন্ন শ্রেণি-পেশা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা সুলতান আলী বলেন, ২০২৪-২৫ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ৪৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে জনপ্রতি পেঁয়াজের বীজ ১ কেজি, ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজি, বালাইনাশক ১ প্যাকেট ও পলিনেট ১টি করে বিতরণ করা হয়।
এমএসএম / জামান
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত