ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

নিয়ামতপুর থানার নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময়


নিয়ামতপুর প্রতিনিধি  photo নিয়ামতপুর প্রতিনিধি
প্রকাশিত: ২-১০-২০২৪ বিকাল ৫:১৮

নওগাঁর নিয়ামতপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমানের সাথে নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ অক্টোবর) বিকেলে থানা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের প্রতিনিধি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা জনি আহমেদ, সহ-সভাপতি ও দৈনিক সকালের সময় প্রতিনিধি জাবেদ আলী, সহ-সভাপতি ও দৈনিক সংবাদের প্রতিনিধি আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক গণমুক্তির প্রতিনিধি মিলন হোসেন, অর্থবিষয়ক সম্পাদক ও দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি জামাল হোসেন, দপ্তর সম্পাদক ও দৈনিক মানবজমিনের প্রতিনিধি শাকিল হোসেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও দৈনিক কালবেলার প্রতিনিধি ইমরান ইসলাম, দৈনিক মুক্ত খবরের নিজস্ব প্রতিবেদক আলমগীর মণ্ডল, দৈনিক সময়ের কণ্ঠের প্রতিনিধি আল মাহমুদ প্রমুখ।

এ সময় নবাগত ওসি হাবিবুর রহমান বলেন, সাংবাদিকরা হলেন সমাজের আয়না। পুলিশ ও সাংবাদিক একসাথে কাজ করলে সমাজের সব ধরণের অপরাধ নির্মূল করা সম্ভব। তিনি অপরাধ নির্মূলে থানা পুলিশকে প্রেসক্লাব নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।

এমএসএম / জামান

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত