অভয়নগরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মত্যু
যশোরের অভয়নগরে ট্রেনের ধাক্কায় জাহানারা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (২ অক্টোবর) উপজেলার গুয়াখোলা গ্রামের প্রফেসরপাড়া এলাকায় যশোর-খুলনা রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। জাহানারা বেগম গুয়াখোলা গ্রামর মৃত গোলাম রসুল সরদারের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন নওয়াপাড়া রেলওয়ে স্টেশনের মাস্টার ইয়াসিন আরাফাত।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বেলা ১১টার দিক রেললাইন পার হওয়ার সময় যশোরগামী রকেট ট্রেনর ধাক্কায় একজন বৃদ্ধা নারী গুরুতর আহত হন। দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহতের পরিবার জানায়, বয়সের কারণে জাহানারা বেগম চোখে কম দেখতেন এবং কানে কম শুনতেন। রেল কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ও মুচলেকা দিয়ে মৃতদেহ বাড়ি নেয়ার ব্যবস্থা করা হয়েছে।
এ ব্যাপার নওয়াপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার ইয়াসিন আরাফাত বলেন, আলোচনা ও মুচলেকা দেয়ার পর নিহত জাহানারা বেগমের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
T.A.S / জামান
সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা
নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান
মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড
নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন
বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত
অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন
মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন
শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত