জুড়ীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি কোয়াব ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
মৌলভীবাজার জেলার জুড়ীতে জমকালো আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে টিএন খানম সরকারি কলেজ মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন মৌলভীবাজার-১ বড়লেখা-জুড়ী আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু।
উদ্বোধনী অনুষ্ঠানে কোয়াব জুড়ী উপজেলার সভাপতি আব্দুল আউয়ালের সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার জাকির হোসেন শান্ত'র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা কোয়াবের সভাপতি হাসান আহমেদ জাবেদ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুন্নু, পশ্চিমজুড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এমএ মোহাইমিন শামীম, সাগরনাল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আহমেদ রুলন, গোয়ালবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল আহমেদ, যুবদল নেতা ফয়ছল আহমেদ, জাহিদ হাসান জমির, কোয়াব জুড়ী উপজেলার সহ-সভাপতি জাকির আহমেদ তানিম, তছিরুল ইসলাম, খালেদ সারোয়ার, বদরুল ইসলাম, সাধারণ সম্পাদক খালেদ হোসেন।
এছাড়াও এসময় কোয়াব জুড়ী উপজেলা কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন হাবিবুল্লা বাহার, আমির হোসেন, ফারুক আহমেদ, হারুনুর রশীদ, সোহেল আহমদ, জামাল হোসেন প্রমুখ।
উল্লেখ্য, আগামী ২০ শে ডিসেম্বর শনিবার সকালে ভবানীপুর সমাজ কল্যাণ স্থংস্থা বনাম ফ্রেন্ডস সার্কেল ক্রিকেট ক্লাবের মধ্যকার ম্যাচ দিয়ে খেলা মাঠে গড়াবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি কোয়াব ক্রিকেট টুর্নামেন্টে ২০ টি দল অংশ গ্রহণ করবে।
কোয়াব জুড়ী উপজেলার সভাপতি আব্দুল আউয়াল ও সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার জাকির হোসেন শান্ত জানান, নতুন প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করতে এবং জুড়ী উপজেলার ক্রিকেট অঙ্গনকে এগিয়ে নেওয়ার লক্ষ্যেই আমাদের এ আয়োজন। টুর্নামেন্ট সফল ও স্বার্থক করার জন্য সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।
এমএসএম / এমএসএম
সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১
বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার
জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত
ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার
বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার
বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র্যাব-৫
নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ