মিরসরাইয়ে কানের দুল ছিনতাইয়ের অভিযোগ
মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের পশ্চিম জোয়ারে এক মহিলার কানের দুল ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাত ৮ টা নাগাদ পশ্চিম জোয়ার ফয়েজ ভূঁইয়া বাড়ি (নতুন বাড়ি) সামনে থেকে ঐ বাড়ির মৃত শাহাদাত উল্লাহর স্ত্রী সালেহা বেগম (৭০) এর কাছ থেকে ৫ আনা ওজনের কানের দুল ছিনতাইয়ের ঘটনা ঘটে। এসময় তার কান ছিঁড়ে যায় ও প্রচুর রক্তক্ষরণ হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন তিনি।
ছিনতাইয়ের শিকার সালেহা বেগম জানান, আমার বাড়ির সামনে আমি বের হলে আমাদের পুরাতন বাড়ির শামসুদ্দিন এর ছেলে আশরাফ উদ্দিন দুলাল হঠাৎ আমার কান থেকে দুল ছিঁড়ে দৌড় দেয়। আমি চিৎকার করলে আমার ছেলে আসে তখন সে দৌড়ে পালিয়ে যায়। নামাজের সময় হওয়ায় কাউকে পাওয়া যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, আশরাফ উদ্দিন দুলাল একজন মাদকাসক্ত ব্যক্তি। সে এলাকায় একটি দোকান করে সে দোকানে রাত ধরে মাদকের ব্যবসা চালিয়ে যায়। এছাড়া এলাকায় ধর্ষণ চেষ্টার একাধিক অভিযোগ রয়েছে। আওয়ামীলীগ আমলে ইউনিয়ন পরিষদের সদস্য প্রার্থী ছিল। একজন মাদক ব্যবসায়ী কিভাবে প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়ায়
ছিনতাইয়ের শিকার সালেহা বেগম এর পুত্র রাশেদ খান প্রকাশ রাসেল মেস্ত্রী বাদী হয়ে জোরারগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করে।
অভিযোগের বিষয়ে জানতে বিবাদীর বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি এবং একাধিকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি।
এমএসএম / এমএসএম
শরণখোলায় প্রবাসীর নির্মাণাধীন ভবন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আলফাডাঙ্গায় দুই মাদক কারবারিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত
টঙ্গীতে মাদক বিরোধের জেরে নুরুল ইসলাম হত্যা: প্রধান আসামিসহ গ্রেফতার ৪
পিরোজপুরে বিএনপির উদ্যোগে বলেশ্বর নদী ও রিজার্ভ পুকুরে মাছের পোনা অবমুক্ত
বরগুনায় পুলিশের হস্তক্ষেপে পরিবারের কাছে ফিরলেন গাজীপুরের নাবালিকা
চুরি-লুট-হামলায় অস্থির রায়গঞ্জ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হতাশ সাধারণ মানুষেরা
আকস্মিক বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী
পিরোজপুরে বিএনপি নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
মিরসরাইয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, থানায় এজাহার দায়ের
ঢাকা-চট্টগ্রাম লংমার্চের কুমিল্লা যাত্রাবিরতিতে বড় পথসভাঃ কাজী দ্বীন মোহাম্মদ
ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে একই দিনে তিন শিশুর মৃত্যু
উত্তরাঞ্চলের প্রথম পরিবেশবান্ধব গ্রীন বিল্ডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন